অ্যাপল প্রেমীদের জন্য সুখবর! আগামী iPhone 17 সিরিজ নিয়ে ইতি মধ্যেই ইন্টারনেটে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী, নতুন সিরিজে আরও উন্নত প্রযুক্তি এবং প্রিমিয়াম ফিচার্স দেখা যেতে পারে। iPhone 17 এবং 17 Pro মডেল গুলিতে থাকতে পারে 120Hz ProMotion ডিসপ্লে, যা এখন পর্যন্ত শুধুমাত্র প্রো প্লাস মডেল গুলিতে সীমাবদ্ধ ছিল।
iPhone 17 Features
আইফোন ১৭ সিরিজে Apple প্রথমবারের মতো তাদের বেস মডেল গুলোতেও ProMotion ডিসপ্লে দিতে পারে। এটি স্ক্রলিং, গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে অনেকটাই উন্নত করবে, থাকবে 6.1 ইঞ্চি ও 6.7 ইঞ্চি LTPO OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং Always on Display ফিচার এই প্রথমবারের জন্য।
iOS 19 এর সঙ্গে আইফোন ১৭ সিরিজ বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। নতুন অপারেটিং সিস্টেমে থাকছে আরও AI ভিত্তিক ফিচার্স, স্মার্ট সার্জেশন ও অটোমেশন সুবিধা। আর এইবারের আইফোনে ব্যাটারি নিয়েও বিশেষ কিছু থাকতে চলেছে বলে মনে করছেন অনেকেই, কারণ সকল মানুষের এই নিয়েই অভিযোগ ছিল।
iPhone 17 Performance
Apple A18 Pro চিপসেট দিয়ে সিরিজ চলবে, যা 3nm আর্কিটেকচারে তৈরি। এই চিপ আগের সব iPhone চিপসেটের তুলনায় অনেক দ্রুত ও পাওয়ার এফিশিয়েন্ট। দ্রুততর প্রসেসিং স্পিড ও উন্নত গেমিং পারফরমেন্স, ব্যাটারির স্থায়িত্ব থাকবে আরও বেশি।
iPhone 17 Camera
এইবারের সিরিজে থাকতে পারে আরও স্লিম ডিজাইন ও টাইটানিয়াম বডি। ক্যামেরা বিভাগেও বড় আপডেট আশা করা হচ্ছে, সামনে থাকতে পারে পিল শেপড ডায়নামিক আইল্যান্ড, 48MP প্রাইমারি ক্যামেরা, উন্নত নাইট মোড ও ভিডিও রেকর্ডিং ফিচার।
iPhone 17 Price
সিরিজের লঞ্চ হতে পারে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। যদিও অ্যাপল এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি, তবুও প্রযুক্তি মহলের মতে দাম থাকতে পারে আগের প্রজন্মের থেকে একটু বেশি, অনেক টেক বিশেষজ্ঞরা মনে করছেন যে, ১ লাখ টাকা থেকে শুরুর মডেলের দাম হবে।
উপসংহার
iPhone 17 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন গুলি দেখে বোঝাই যাচ্ছে, অ্যাপল এবার বেস মডেল গুলিকেও প্রিমিয়াম ফিচার্সে ভরিয়ে দিতে চলেছে। 120Hz ProMotion ডিসপ্লে, A18 Pro চিপসেট এবং উন্নত ক্যামেরা প্রযুক্তি সব মিলিয়ে হতে পারে এক বড় গেম চেঞ্জার।


