স্মার্টফোন প্রেমীদের জন্য বড় আপডেট নিয়ে হাজির Motorola। জনপ্রিয় Motorola Edge 50 Fusion স্মার্টফোনের দাম 4000 টাকা পর্যন্ত কমে গেছে। এই ফোনটি মূলত তার দুর্দান্ত ডিজাইন, ক্যামেরা ও বেশি রিফ্রেশ রেটের জন্য পরিচিত। নতুন দামে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
Motorola Edge 50 Fusion Price
নতুন অফারে এই স্মার্টফোনের দাম অনেকটাই কমে গেছে, যার ফলে মধ্যবিত্ত ক্রেতারাও এটি কেনার সুযোগ পাচ্ছেন। আগের দাম 22,999 প্রায়, বর্তমান দাম 18,999, 4000 টাকা ছাড় পাওয়ার পর থেকে। এই ছাড় অনলাইন Flipkart এ পাওয়া যাচ্ছে আর যদি কারোর কিছু নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে তাদের কিছু বেশি ছাড় দেওয়া হতে পারে।
Motorola Edge 50 Fusion Specifications
ফোনটির একটি বিশেষত্ব হলো এর প্রিমিয়াম ডিজাইন ও দুর্দান্ত ডিসপ্লে কোয়ালিটি, 6.7 ইঞ্চির Full HD+ pOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, ফলে স্ক্রলিং ও গেমিং হবে একদম স্মুথ, IP68 রেটিং জল ও ধুলো প্রতিরোধে কার্যকর, এই সব ফিচার একে ফ্ল্যাগশিপ লেভেলের অনুভূতি দেয়।
Motorola Edge 50 Fusion Camera & Battery
Motorola এই মডেলে দিয়েছে Sony Sony LYT 700C সেন্সর, যা আলাদা আলো ছায়ার ডিটেইল ও কালার একুরেসি বজায় রাখে। 50MP প্রাইমারি ক্যামেরা, 13MP আল্ট্রাওয়াইড ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা, নাইট মোড, পোর্ট্রেট ও AI ফিচারও রয়েছে, ফলে ফটোগ্রাফির অভিজ্ঞতা অনেক উন্নত।
দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ ও ফাস্ট চার্জিং সাপোর্ট এই ফোনের আরও একটি বড় সুবিধা, 5000mAh ব্যাটারি, 68W Turbo Power চার্জিং, মাত্র 15 – 20 মিনিটেই অনেকটা চার্জ পাওয়া যায়, যা ব্যস্ত জীবনে দারুণ সুবিধা।
Motorola Edge 50 Fusion Performance
এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট, যা গেমিং, মাল্টি টাস্কিং এবং হেভি অ্যাপ ব্যবহারে দারুণ পারফরম্যান্স দেয়। RAM 8GB, Storage 128GB/256GB, OS Android 14 এর ক্লিন স্টক এক্সপিরিয়েন্স। এই স্মার্টফোনটি মূলত তাদের জন্য আদর্শ যারা মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচার খুঁজছেন।
উপসংহার
Motorola Edge 50 Fusion বর্তমানে তার নতুন দামে একেবারে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের তালিকায় চলে এসেছে। দুর্দান্ত ক্যামেরা, ফাস্ট পারফরম্যান্স ও স্টাইলিশ ডিজাইনের কারণে এই ফোনটি এখন অনেকের প্রথম পছন্দ হতে চলেছে। আপনি যদি এই দামে একটি অল রাউন্ডার ফোন খুঁজছেন, তাহলে এই অফার মিস না করাই ভালো।


