Maruti Suzuki তাদের জনপ্রিয় সেডান Maruti Suzuki Dzire এর নতুন 2025 মডেল আনতে চলেছে ভারতীয় বাজারে। এই নতুন গাড়িটি শুধু লুকেই নয়, ফিচার ও পারফরম্যান্সেও চমক দিতে চলেছে। নতুন Dzire এখন আগের তুলনায় আরও স্টাইলিশ, প্রিমিয়াম এবং ফুয়েল এফিশিয়েন্ট। সামনের দিকে নতুন গ্রিল, LED হেড ল্যাম্প ও DRL, ওয়াইডার ফগ ল্যাম্প হাউজিং সহ বেশ কিছু চেহারায় পরিবর্তন এসেছে।
Maruti Suzuki Dzire Features
9 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সাপোর্ট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটো ক্লাইমেট কন্ট্রোল, পুশ বাটন স্টার্ট, 360 ডিগ্রি ক্যামেরা উচ্চতর ভ্যারিয়েন্টে, এছাড়া, নতুন সেফটি ফিচার হিসেবে 6 এয়ার ব্যাগ, ABS, EBD ও ESP অন্তর্ভুক্ত করা হয়েছে।
Maruti Suzuki Dzire Performance
নতুন Dzire এ থাকবে 1.2L Z Series পেট্রোল ইঞ্জিন, যা আগের K-Series ইঞ্জিনের তুলনায় আরও বেশি রিফাইনড। এই ইঞ্জিন থেকে পাওয়া যাবে প্রায় 90bhp শক্তি এবং 113Nm টর্ক। থাকবে 5 স্পিড ম্যানুয়াল ও AMT অপশন।
Maruti Suzuki Dzire Mileage
Maruti Suzuki বরাবরই মাইলেজে এগিয়ে, Dzire 2025 মডেলেও তার ব্যতিক্রম নেই। পেট্রোল ভ্যারিয়েন্টে মাইলেজ 23 – 25 km/l, CNG ভ্যারিয়েন্ট 32 km/kg পর্যন্ত মাইলেজ প্রত্যাশিত। এই মডেলটি শহরের ভেতরে ও হাইওয়েতে চমৎকার পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে।
Maruti Suzuki Dzire Price
6.78 লক্ষ টাকা থেকে 10.19 লক্ষ টাকা পর্যন্ত এই দাম হতে চলেছে। নতুন Dzire টক্কর দেবে Honda Amaze, Hyundai Aura ও Tata Tigor এর সঙ্গে। কিন্তু মাইলেজ, নেটওয়ার্ক ও রিসেল ভ্যালুর দিক থেকে Dzire এখনও অনেকটা এগিয়ে। ফলে বাজেট সেগমেন্টে এই মডেলটির আগমন বেশ বড় প্রভাব ফেলতে পারে।
উপসংহার
নতুন Maruti Suzuki Dzire 2025 শুধুমাত্র এক্সটেরিয়র আপডেট নয়, বরং ফিচার, মাইলেজ এবং সুরক্ষার দিক থেকেও দারুণ উন্নত। যারা একটি স্টাইলিশ, ফুয়েল এফিশিয়েন্ট এবং নির্ভর যোগ্য সেডান খুজছেন, তাদের জন্য এটি একটি আদর্শ বিকল্প হতে চলেছে। প্রতিদিনের যাতায়াত হোক কিংবা পরিবার নিয়ে লং ড্রাইভ Dzire 2025 মডেলটি সব ক্ষেত্রেই আপনার আস্থার সঙ্গী হয়ে উঠতে পারে।


