দাম কমলো Realme P3x 5G স্মার্টফোনের। 10GB RAM, 50MP ক্যামেরার সঙ্গে 6000mAh ব্যাটারি পাওয়া যাবে

Realme P3x 5G

Realme আবার বাজেট সেগমেন্টে চমক দিল। কোম্পানির জনপ্রিয় 5G স্মার্টফোন Realme P3x 5G এখন আগের চেয়ে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। যারা শক্তিশালী ব্যাটারি, ভালো ক্যামেরা ও পর্যাপ্ত RAM খুজছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। আর এই দাম সহ আরও সকল তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

Realme P3x 5G Features

P3x 5G ফোনে রয়েছে 6.72 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং একদম স্মুদ, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট গ্লাস প্রটেকশন, ডিজাইনের দিক থেকেও ফোনটি স্লিম এবং স্টাইলিশ, তাই হাতে নিলেই প্রিমিয়াম ফিল পাবেন। আর এরই সঙ্গে অল্প জল বা ধুলো লাগলে একদমই সমস্যা হবে না।

Realme P3x 5G Performance

ফোনে আছে 10GB RAM 6GB ফিজিক্যাল + 4GB ভার্চুয়াল RAM, যা একাধিক অ্যাপ চালাতে এবং মাল্টি টাস্কিং করতে বেশ উপযোগী। MediaTek Dimensity 6400 সিরিজের প্রসেসর, 10GB RAM + 128GB স্টোরেজ, Android 14 এর ওপর ভিত্তি করে Realme UI, অ্যাপ ওপেনিং স্পিড থেকে শুরু করে গেমিং সব কিছুতেই স্ন্যাপি পারফরম্যান্স পাওয়া যাবে।

Realme P3x 5G Camera & Battery

Realme P3x 5G ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হল এর 6000mAh ব্যাটারি। এতে আপনি পুরো দিন নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে পারবেন। 45W ফাস্ট চার্জিং সাপোর্ট, একবার চার্জে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ, এই ফোন বিশেষ করে যারা মোবাইলে দীর্ঘক্ষণ গেম খেলে থাকেন বা OTT কনটেন্ট দেখেন, তাদের জন্য আদর্শ।

এই ফোনে রয়েছে 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা, যা ডেটাইম ও লো লাইট উভয় অবস্থায় ভালো ফটো তোলে। 2MP ডেপথ সেন্সর, 8MP ফ্রন্ট ক্যামেরা সেলফির জন্য, AI ভিত্তিক ক্যামেরা ফিচারের মাধ্যমে ফটোতে পাওয়া যাবে আরও স্পষ্টতা ও ভিউ ডিটেইলিং।

Realme P3x 5G Price

স্মার্টফোনটির প্রথমে দাম ছিল 13,999, কিন্তু এখন 2000 টাকা দাম কমে হয়েছে প্রায় 11,999 থেকে শুরু। বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জ অফারের মাধ্যমে আরও ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। দাম পরিবর্তনশীল, তাই কেনার আগে অফিশিয়াল ওয়েবসাইট অথবা ট্রাস্টেড অনলাইন স্টোর চেক করুন।

উপসংহার

যারা বাজেটের মধ্যে 5G সুবিধা সম্পন্ন ফোন, বিশাল ব্যাটারি ব্যাকআপ, স্টাইলিশ লুক ও ভালো ক্যামেরা, গেমিং ও মাল্টি টাস্কিং এ ভালো পারফরম্যান্স চান তারা এবং 12000 টাকার কমে একটি ভালো 5G ফোন খুঁজে থাকেন, তবে Realme P3x 5G হতে পারে আপনার জন্য সেরা চয়েস। দাম কমার ফলে এটি এখন আরও ভ্যালু ফর মানি ডিভাইস।

Scroll to Top