Redmi বাজিমাত করতে চলেছে তাদের নতুন K Series শক্তিশালী ফোন REDMI K80 Ultra লঞ্চ করেছে। এই ফোনে রয়েছে একাধিক প্রিমিয়াম ফিচার যা বাকি সকল ফোনের থেকে অনেক বেশি। যেমন বেশি RAM, OIS ক্যামেরা, OLED ডিসপ্লে এবং বিশাল ব্যাটারি। জেনে নিন এই স্মার্টফোনের সমস্ত ডিটেলস জেনে নেওয়া যাক।
REDMI K80 Ultra Performance
ফোনে রয়েছে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং সর্বশেষ Dimensity Dimensity 9400+ একটি ফ্ল্যাগশিপ প্রসেসর থাকতে চলেছে এই মোবাইল ফোনে। এই কনফিগারেশনে মিলবে দুর্দান্ত পারফরম্যান্স গেমিং হোক বা মাল্টি টাস্কিং, সব কিছুই হবে ল্যাগ ফ্রি। 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ, HyperOS ইন্টারফেস সহ Android 15 সাপোর্ট।
REDMI K80 Ultra Camera & Battery
ছবির দুনিয়ায় চমক দিতে K80 Ultra তে দেওয়া হয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, যার সঙ্গে রয়েছে OIS (Optical Image Stabilization). এর ফলে ছবি বা ভিডিও শুট করতে গিয়ে হাতে কাপলেও ছবির কোয়ালিটি থাকবে স্টেডি। সেকেন্ডারি হিসেবে থাকতে পারে 8MP আলট্রাওয়াইড ও 2MP ম্যাক্রো সেন্সর, সামনে 16MP বা 32MP সেলফি ক্যামেরা আশা করা যাচ্ছে।
ব্যাটারির দিক থেকেও REDMI K80 Ultra এক কথায় ‘পাওয়ার হাউস’। এতে থাকছে বিশাল 7410mAh ব্যাটারি, যা সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে পারবে। ফোনে থাকতে পারে 120W বা তার বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট, চার্জ হবে মাত্র 30 মিনিটের মধ্যে 100%.
REDMI K80 Ultra Specs
ফোনে ব্যবহার করা হয়েছে একটি 6.78 ইঞ্চির 144Hz রিফ্রেশ রেট OLED ডিসপ্লে। ফলে স্ক্রলিং, ভিডিও দেখা, গেম খেলা সব কিছুই হবে আরও বেশি স্মুথ ও প্রাণবন্ত। 1.5K রেজোলিউশন ও HDR10+ সাপোর্ট, 3000+ nits ব্রাইটনেস, Gorilla Glass প্রটেকশন থাকতে চলেছে যার মাধ্যমে হাত থেকে ফোন পরে গেলেও বেশি কোন সমস্যা হবে না।
REDMI K80 Ultra Price
এই K80 Ultra মোবাইল ফোনের দাম শুরু হতে পারে 35,000 থেকে 40,000 টাকার মধ্যে। ভারতীয় বাজারে ফোনটি কিছু সময় পরেই আসবে বলে আশা করা যাচ্ছে। আর তখন আরও বেশি ব্যাংক অফার বা ক্রেডিট কার্ড অফারের মাধ্যমে বুঝতে পারা যাবে যে আসল কত দামে গ্রাহকেরা এই মোবাইল কিনতে পারবেন।
উপসংহার
এই REDMI K80 Ultra ফোনটি প্রিমিয়াম ইউজারদের জন্য তৈরি করা হয়েছে, যারা চান পারফরম্যান্স, ডিসপ্লে, ব্যাটারি সব কিছুতেই সর্বোচ্চ মানের অভিজ্ঞতা। দাম ও লঞ্চ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল Redmi India সাইটে।


