Redmi এবারে Redmi K সিরিজের নতুন সদস্য Redmi K Pad ট্যাবলেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে চিনে, এবারে অনেকেই মনে করছেন জ্জে ভারতে কবে এই ট্যাবলেট লঞ্চ হবে। আধুনিক ইউজারদের চাহিদা মাথায় রেখে এতে দেওয়া হয়েছে অসাধারণ রিফ্রেশ রেট স্ক্রিন, বিশাল RAM এবং শক্তিশালী ব্যাটারি। চলুন দেখে নিই এই ট্যাবলেটের সব কিছু এক নজরে।
Redmi K Pad Specifications
একটি প্রিমিয়াম ডিজাইন নিয়ে এসেছে, যেখানে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ইউনিবডি ফিনিশ। স্ক্রিনে রয়েছে একটি বিশাল OLED ডিসপ্লে যা 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। 12.1 ইঞ্চির OLED ডিসপ্লে, 2.5K রেজোলিউশন 2560×1600 পিক্সেল, Dolby Vision ও HDR10+ সাপোর্ট, এই ফিচার গুলো ট্যাবলেটটিকে ভিডিও স্ট্রিমিং, গেমিং ও মাল্টিটাস্কিং এর জন্য উপযুক্ত করে তুলেছে।
Redmi K Pad Performance
রেডমি কে প্যাড ট্যাবলেটে রয়েছে Qualcomm Snapdragon সিরিজের শক্তিশালী চিপসেট। এতে দেওয়া হয়েছে LPDDR5 RAM এবং UFS 4.0 স্টোরেজ সিস্টেম, যা দ্রুত গতি এবং উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করে। 16GB পর্যন্ত RAM, 512GB পর্যন্ত স্টোরেজ অপশন। এই স্পেসিফিকেশন গুলি গেমিং, ভিডিও এডিটিং এবং মাল্টি অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ট্যাবলেটটিকে অসাধারণ পারফর্মার করে তোলে।
Redmi K Pad Camera & Battery
এর একটি বড় আকর্ষণ হলো এর শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ। এতে দেওয়া হয়েছে 7500mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে ব্যাকআপ দেয়। 120W ফাস্ট চার্জিং সাপোর্ট, Type C পোর্ট, চার্জিং স্পিড এতটাই দ্রুত যে মাত্র 25 মিনিটেই ফুল চার্জ হয়ে যায় বলে দাবি করছে Redmi.
ট্যাবলেটটি যদিও মূলত মাল্টি মিডিয়া ও পারফর্মেন্স ফোকাসড, তবুও এতে একটি ভালো মানের ক্যামেরা সেটআপও রয়েছে। 13MP রিয়ার ক্যামেরা, 8MP ফ্রন্ট ক্যামেরা, AI ফেস আনলক, Dolby Atmos স্পিকার। এছাড়া এতে Android 14 ভিত্তিক HyperOS অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
Redmi K Pad Price in India
চীনে এর বেস ভ্যারিয়েন্টের প্রাথমিক দাম শুরু হয়েছে প্রায় ¥1999 ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 22,999. যদিও ভারতীয় বাজারে অফিসিয়াল লঞ্চের সময় এবং দাম এখনও নিশ্চিত নয়, তবে Redmi সাধারণত প্রতিযোগিতামূলক মূল্যেই ডিভাইস আনে।
Redmi K Pad নিঃসন্দেহে একটি প্রিমিয়াম ট্যাবলেট অভিজ্ঞতা দিতে চলেছে মধ্যবিত্ত ক্রেতাদের জন্য। যারা গেমিং, কনটেন্ট ক্রিয়েশন কিংবা স্ট্রিমিংয়ের জন্য ভালো ডিভাইস খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ পছন্দ।


