নতুন রূপে Hero Vida VX2 ইলেকট্রিক স্কুটি বাজারে আনলো Hero Motocorp. দামে সাশ্রয়ী, বেশি মাইলেজ ও সেরা ইঞ্জিন পারফরমেন্স

Hero Vida VX2

Hero Motocorp তাদের ইলেকট্রিক স্কুটির বাজারে নতুন সংযোজন হিসাবে নিয়ে এসেছে Hero Vida VX2. আগের মডেলের তুলনায় এটি আরও উন্নত পারফরমেন্স, আধুনিক ডিজাইন ও কম দামে পাওয়া যাবে। ই ভেহিকেলের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে VX2 হতে পারে শহরের দৈনন্দিন যাতায়াতের সেরা সঙ্গী।

​Hero Vida VX2 Specifications

নতুন Vida VX2 স্কুটিতে দেওয়া হয়েছে উন্নত ব্যাটারি টেকনোলজি, যা একবার ফুল চার্জে দেবে উল্লেখযোগ্য রেঞ্জ। 3.44 kWh ব্যাটারি প্যাক, যেটি একবার চার্জে 110 কিমি (IDC) রেঞ্জ দিতে সক্ষম, ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে মাত্র 65 মিনিটে ব্যাটারি 0 থেকে 80% চার্জ হয়, এই ফিচার গুলি একে করে তোলে সেরা দৈনন্দিন ইলেকট্রিক রাইড।

Hero Vida VX2 Performance

ইলেকট্রিক স্কুটিতে রয়েছে হাই টর্ক আউটপুটসহ উন্নত মোটর, 3.9kW পিক পাওয়ার জেনারেটিং মোটর, 26Nm টর্ক, ফলে স্টার্টিং পিক আপ দুর্দান্ত, 60 কিমি / ঘন্টা টপ স্পিড, এটি শহরের ট্রাফিকেও স্মুথ রাইডিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করে।

Hero Vida VX2 New Design

নতুন ডিজাইনে Vida VX2 আগের তুলনায় বেশি অ্যাগ্রেসিভ ও প্রিমিয়াম লুক পেয়েছে। এলইডি হেডল্যাম্প ও টেইল লাইট, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 12 ইঞ্চির বড় চাকা ও টিউবলেস টায়ার, কমফোর্টেবল সিট ও ওয়াইড ফুটবোর্ড, শহরের ভিড়ে আরামদায়ক রাইড উপহার দেয় এই স্কুটি।

Hero Vida VX2 Safety Features

Vida VX2 তে রয়েছে একাধিক স্মার্ট সেফটি ফিচার ও কনেক্টিভিটি সুবিধা, রিমোট লক আনলক সিস্টেম, Geo Fencing ও Anti Theft অ্যালার্ম, Hero Connect অ্যাপে স্কুটির লাইভ লোকেশন, ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে, তিনটি রাইডিং মোড – Eco, Ride, Sport. এই সমস্ত ফিচার স্কুটিকে করে তোলে আরও স্মার্ট ও নিরাপদ।

Hero Vida VX2 Price

ইলেকট্রিক স্কুটির দাম শুরু হয়েছে 94,000 এক্স শোরুম থেকে। সরকারের সাবসিডি ও ইনসেন্টিভ অনুসারে দাম আরও কম হতে পারে কিছু রাজ্যে। এই দাম অনুযায়ী, এটি একটি বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটি, যেটি দুর্দান্ত রেঞ্জ ও ফিচার অফার করছে।

উপসংহার

Hero Vida VX2 হল এমন একটি ইলেকট্রিক স্কুটি, যেটি সাশ্রয়ী দাম, শক্তিশালী পারফরমেন্স ও আধুনিক ফিচারের এক অনন্য সংমিশ্রণ। যারা শহরে রোজকার চলাফেরার জন্য পরিবেশ বান্ধব ও টেক সই সমাধান খুঁজছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে সেরা পছন্দ হতে পারে।

Scroll to Top