ফাঁস হল Xiaomi 15T Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন। 50MP ক্যামেরা ও 5500mAh ব্যাটারির সঙ্গে আরও আধুনিক ফিচার

Xiaomi 15T Pro

Xiaomi এবার তার পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 15T Pro 5G নিয়ে চমক দিতে চলেছে। বিভিন্ন রিপোর্ট ও টিপস্টার সূত্রে জানা যাচ্ছে, এই ফোনে থাকবে অত্যাধুনিক ক্যামেরা সেটআপ, পাওয়ারফুল প্রসেসর এবং শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ। 15T Pro 5G মূলত প্রিমিয়াম সেগমেন্টে OnePlus ও Samsung এর সঙ্গে টক্কর দেবে বলে মনে করা হচ্ছে।

Xiaomi 15T Pro 5G Camera

ফোনে থাকতে পারে 50MP প্রাইমারি ক্যামেরা, যা Omnivision সিরিজের সেন্সর হতে পারে। এই সেন্সর দিয়ে দিবালোক থেকে শুরু করে কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা যাবে বলে দাবি। 50MP মেইন সেন্সর, 12MP আল্ট্রাওয়াইড, 8MP টেলিফটো লেন্স, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, উন্নত AI মোড ও নাইট মোড সাপোর্ট।

Xiaomi 15T Pro Battery

ব্যাটারি নিয়ে Xiaomi এবার আর কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয়। Xiaomi 15T Pro ফোনে থাকবে 5500mAh ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। থাকতে পারে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট, মাত্র 20 মিনিটেই ফুল চার্জ সম্ভাবনা, Type C USB পোর্ট।

Xiaomi 15T Pro Full Phone Specifications

এই ফোনে থাকবে Mediatek Dimensity 9400 Plus চিপসেট, যা গেমিং ও মাল্টিটাস্কিং এর জন্য আদর্শ। 6.78 ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট, HDR10+ ও Dolby Vision সাপোর্ট, এই ডিসপ্লে দিয়ে ভিডিও স্ট্রিমিং এবং গেম খেলার অভিজ্ঞতা হবে দারুণ। 12GB এবং 16GB LPDDR5X RAM, 256GB / 512GB / 1TB UFS 4.0 স্টোরেজ অপশন।

ফলে ইউজারদের জন্য গতি ও স্পেস কোনও সমস্যাই হবে না। 15T Pro 5G চলবে Android 15 ভিত্তিক Hyper OS এ। সাথে আরও কিছু উল্লেখযোগ্য ফিচার থাকছে – ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্টেন্স, 5G, Wi-Fi 7, Bluetooth 5.4 সাপোর্ট।

Xiaomi 15T Pro 5G Price

ফোনটির দাম ভারতে শুরু হতে পারে 49,999 থেকে। 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে এই ফোন লঞ্চ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আর ভারতে লঞ্চ হলে এই সকল ফিচারে কিছু না কিছু পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে এবং ব্যাংক ও ক্রেডিট কার্ড অফার পাওয়া যাবে।

উপসংহার

Xiaomi 15T Pro 5G হতে চলেছে একটি সম্পূর্ণ ফিচার প্যাকড প্রিমিয়াম স্মার্টফোন, যা ফটোগ্রাফি, গেমিং ও পারফরম্যান্স সব কিছুর জন্যই আদর্শ হতে পারে। আপনি যদি নতুন একটি ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবেন, তবে Xiaomi 15T Pro 5G আপনার জন্য হতে পারে সেরা অপশন।

Scroll to Top