Realme অবশেষে ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন Realme C71 লঞ্চ করল। এই ফোনে থাকছে বিশাল ব্যাটারি, বড় RAM এবং AI ক্যামেরা। যারা কম দামে ভালো ফিচার চায়, তাদের জন্য এটি হতে পারে এক দারুণ পছন্দ। এই মোবাইল ফোন সম্পর্কে আরও তথ্য জেনে নেওয়া যাক যার মাধ্যমে সকলের সুবিধা হবে।
Realme C71 Battery
এর সবচেয়ে বড় আকর্ষণ তার 6000mAh ব্যাটারি। দীর্ঘক্ষণ গেমিং বা ভিডিও দেখার জন্য আলাদা করে চার্জার খুজতে হবে না। 18W Type C ফাস্ট চার্জিং সাপোর্ট, একবার চার্জে পুরো দিন চলে যাবে, AI Battery Management সিস্টেম থাকায় ব্যাটারির আয়ু আরও বেশি।
Realme C71 Performance
এই ফোনে রয়েছে 6GB ফিজিক্যাল RAM, যার সঙ্গে 6GB Virtual RAM ব্যবহার করা যাবে। মোট 12GB পর্যন্ত RAM পাওয়া যাবে। Unisoc T612 Octa core, 128GB ইনবিল্ট, যা microSD কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে, Realme UI, Android 14 ভিত্তিক।
Realme C71 Camera
এতে রয়েছে 50MP প্রাইমারি AI ক্যামেরা, বাজেট ফোন হলেও ফটোগ্রাফিতে কোন কমতি নেই। পোর্ট্রেট, নাইট মোড, AI সাপোর্ট, 8MP ফ্রন্ট ক্যামেরা ভিডিও কল ও সেলফির জন্য, Full HD ভিডিও রেকর্ডিং সাপোর্ট।
Realme C71 Features
এই ফোনে রয়েছে 6.72 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz, স্ক্রলিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও স্মুদ। Waterdrop Notch ডিজাইন, Thin Bezels ও Side Mounted Fingerprint, কালার অপশনে থাকবে Skyline Blue ও Midnight Black.
Realme C71 Price
এর দাম শুরু হয়েছে 8,999 থেকে, যা 6GB RAM + 128GB মডেলের জন্য নির্ধারিত। Realme এর অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart ও অফলাইন স্টোরে এটি পাওয়া যাবে একবার ভারতে লঞ্চ হয়ে গেলে। এমন একটি বাজেট ফোন, যেখানে আধুনিক ফিচার, বড় ব্যাটারি ও ভালো ক্যামেরার সব কিছুই একসাথে পাওয়া যাচ্ছে, সেই জন্য একটু অপেক্ষা করাই যায়।
উপসংহার
এই বাজেটে এত কিছু অফার করা ফোন খুব কমই আছে। যদি আপনি 10 হাজারের নিচে একটি ভালো ব্যাটারি ও ক্যামেরা ফোন খুঁজছেন, তাহলে Realme C71 হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। এই ফোন নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।


