ভারতের বাজেট ফ্রেন্ডলি স্কুটার সেগমেন্টে Honda Cliq আবারও আলোচনায় এসেছে। অত্যন্ত কম দামে দুর্দান্ত মাইলেজ, শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক ডিজাইন নিয়ে এই স্কুটি নতুন প্রজন্ম ও মধ্যবিত্তদের নজর কাড়ছে। বিশেষ করে যারা কম খরচে ডেইলি কমিউটিং এর জন্য একটি নির্ভর যোগ্য যান খুজছেন, তাদের জন্য Cliq হতে পারে একটি দুর্দান্ত অপশন।
কত মাইলেজ দেবে Honda Cliq?
Cliq এর প্রধান আকর্ষণ এর মাইলেজ। কোম্পানির দাবি অনুযায়ী, স্কুটিটি 60 কিমিরও বেশি মাইলেজ দিতে সক্ষম, যা প্রতিদিন অফিস যাওয়ার মতো ব্যবহারকারীদের জন্য যথেষ্ট লাভজনক। প্রায় 60 – 63 কিমি প্রতি লিটার, ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 3.5 লিটার, রিয়েল ওয়ার্ল্ড পারফরম্যান্স সিটি ও হাইওয়ে উভয় অবস্থাতেই ভালো রেসপন্স।
Honda Cliq স্কুটির দাম কত?
সবচেয়ে বড় আকর্ষণ এর দাম। যেখানে আজকের দিনে অনেক স্কুটারের দাম 80 – 90 হাজারের কাছাকাছি, সেখানে Cliq মাত্র 45 হাজার টাকা এক্স শোরুম দামে লভ্য। প্রারম্ভিক দাম এক্স শোরুম – 45,000, অন রোড দাম প্রায় – 52000 – 55000, বিভিন্ন রাজ্য অনুসারে দাম ভিন্ন হতে পারে।
Honda Cliq ইঞ্জিন ও পারফরম্যান্স
এই স্কুটিতে দেওয়া হয়েছে Honda এর বিশ্বস্ত 109.19cc ইঞ্জিন, যা Activa সিরিজের মতোই শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। ইঞ্জিন ক্যাপাসিটি – 109.19cc, ম্যাক্সিমাম পাওয়ার 8 bhp @ 7000 rpm, ম্যাক্স টর্ক 8.94 Nm @ 5500 rpm, গিয়ার সিস্টেম CVT (Continuously Variable Transmission).
Honda Cliq ডিজাইন ও ফিচার
মূলত একটি ইউটিলিটি বেসড স্কুটি, তাই এর ডিজাইন সহজ হলেও অনেক প্র্যাকটিকাল ফিচার এতে রয়েছে। টিউবলেস টায়ার, বড় বুট স্পেস, USB চার্জিং স্লট বিকল্প হিসেবে, টেক সই ফাইবার বডি, কমফোর্টেবল সিট ও হ্যান্ডেলিং, Honda Cliq বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যারা – প্রতিদিন ছোট দূরত্বে অফিস বা কলেজ যাতায়াত করেন, একটি হালকা ও কম মেইনটেন্যান্স যুক্ত স্কুটি খুজছেন, বাজেটের মধ্যে স্টাইল ও পারফরম্যান্স চান।
উপসংহার
মাত্র 45,000 দামের মধ্যে Honda Cliq যে পারফরম্যান্স ও ফিচার দিচ্ছে, তা নিঃসন্দেহে বাজারে এক বড় চমক। যারা কম খরচে বেশি রিটার্ন চান এবং সহজ চালানোর মতো স্কুটি খুঁজছেন, তাঁদের জন্য এটি হতে পারে সেরা বেছে নেওয়া।


