ইলন মাস্কের Tesla ভারতে আনুষ্ঠানিক ভাবে তাদের EV গাড়ি লঞ্চ করতে চলেছে। গাড়ির দাম, মডেল ও স্পেসিফিকেশন

Tesla

বিশ্বখ্যাত টেক উদ্যোক্তা ইলন মাস্কের কোম্পানি Tesla অবশেষে ভারতীয় বাজারে তাদের ইলেকট্রিক গাড়ি নিয়ে পা রাখছে। 15ই জুলাই মুম্বইয়ে উদ্বোধন হতে চলেছে টেসলা প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার। এর মাধ্যমে ভারতবাসী Tesla EV প্রযুক্তি ও বিলাস বহুল ফিচার গুলির অভিজ্ঞতা নিতে পারবেন খুব শিগগিরই।

Tesla-র অবশেষে ভারতে আবির্ভাব!

টেসলার এই সিদ্ধান্ত বহু দিন ধরেই চর্চার কেন্দ্রে ছিল, তবে এবার তা বাস্তব রূপ নিচ্ছে। কেন্দ্রীয় সরকারের Electric Vehicle সাপোর্ট পলিসি ও ট্যাক্সে ছাড়ের ফলে তাদের প্রিমিয়াম গাড়ি গুলি ভারতের মতো বাজারে আনতে উৎসাহী হয়েছে।

কোন কোন মডেল ভারতে আসতে চলেছে?

প্রথম পর্যায়ে মোট তিনটি জনপ্রিয় গাড়ি ভারতে লঞ্চ করতে চলেছে। এই গাড়ি গুলির সম্ভাব্য মডেল – Model 3 সবচেয়ে অ্যাফোর্ডেবল মডেল, যার টার্গেট হল মিড প্রিমিয়াম ইউজার, Model Y SUV শ্রেণির EV, দীর্ঘ রেঞ্জ ও বড় ফ্যামিলির উপযোগী, Model S প্রিমিয়াম সেডান, বিলাস বহুল অভিজ্ঞতা ও হাই পারফরম্যান্স। এরই সঙ্গে প্রতিটি গাড়িতে থাকবে অটোনমাস ড্রাইভিং সাপোর্ট, উন্নত ব্যাটারি পারফরম্যান্স এবং টেসলার নিজস্ব সফটওয়্যার ইকোসিস্টেমের সাথে।

Tesla গাড়ির সম্ভাব্য দাম কত?

ভারতের মতো বাজারে Tesla তাদের ইলেকট্রিক মডেল গুলির দাম কিছুটা কমিয়ে আনতে চাইছে, তবে এখনো পর্যন্ত অফিসিয়াল প্রাইস ঘোষণা হয়নি। তবে অনুমান করা হচ্ছে – Model 3 – 60 – 70 লক্ষ এক্স শোরুম, Model Y – 70 – 80 লক্ষ এক্স শোরুম, Model S 1.5 কোটি বা তার বেশি। টেসলা ইন্ডিয়া সরকার থেকে কিছু শুল্ক ছাড়ের জন্য আবেদন করেছে, যাতে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে।

Tesla গাড়ির স্পেসিফিকেশন ও ফিচার

প্রতিটি মডেলেই থাকবে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি ও উন্নত ফিচার। অটোনমাস ড্রাইভিং কন্ট্রোল (AutoPilot) মানে ড্রাইভার ছাড়াই গাড়ি চলবে, ইন্টিগ্রেটেড সফটওয়্যার আপডেট, লং ব্যাটারি রেঞ্জ Model 3: 500 কিমি, Model Y 530 কিমি, Model S 650 কিমি, 0 থেকে 100 কিমি/ঘণ্টা গতি মাত্র 3.1 সেকেন্ডে, ইন বিল্ট AI, ইনফোটেইনমেন্ট সিস্টেম।

কেন Tesla-র আগমন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

ভারতে আগমন শুধুমাত্র আরেকটি ব্র্যান্ডের লঞ্চ নয়। এটি একটি নতুন যুগের সূচনা। ইলেকট্রিক গাড়ির বাজারে প্রতিযোগিতা যেমন বাড়বে, তেমনি ভারতের প্রযুক্তি ও পরিবেশ সচেতনতা ক্ষেত্রেও এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। Tesla এর প্রবেশের ফলে – স্থানীয় EV নির্মাতা কোম্পানি গুলির উন্নতির সম্ভাবনা বাড়বে, EV চার্জিং স্টেশন এবং ইকোসিস্টেমের উন্নয়ন ত্বরান্বিত হবে, পরিবেশবান্ধব যানবাহনের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

ভবিষ্যতে Tesla কী পরিকল্পনা করছে?

আগামী দিনে গুজরাট বা মহারাষ্ট্রে একটি গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের কথা ভাবছে। এতে গাড়ির দাম আরও কমানো সম্ভব হবে। পাশাপাশি, “Make in India” প্রজেক্টের অংশ হিসেবে টেসলার অবদান ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে পারে।

Renault Boreal SUV প্রিমিয়াম গাড়ির 7 সিটার ভার্সন লঞ্চ হল। বিলাসবহুল ফিচার এখন মধ্যবিত্তের বাজেটে

উপসংহার

Tesla-র গাড়ি মানেই আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ, বিলাসিতা ও পরিবেশবান্ধবতা। ভারতের মতো বিশাল বাজারে আনুষ্ঠানিক প্রবেশ EV সেক্টরের জন্য একটি বড় পদক্ষেপ। Elon Musk-র কোম্পানি যদি উৎপাদন ভারতে শুরু করে, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে হতে পারে অনেক ভারতীয়ের স্বপ্নের গাড়ি।

Scroll to Top