Motorola G96 5G স্মার্টফোনের সেল শুরু হল। Dolby Atmos, 144Hz 3D কার্ভ ডিসপ্লের সঙ্গে 5500mAh ব্যাটারি

Motorola G96 5G

Motorola G96 5G অবশেষে ভারতের বাজারে সেল-এ চলে এসেছে। অত্যাধুনিক ফিচার, শক্তিশালী ব্যাটারি এবং দুর্দান্ত অডিও ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য এই ফোন ইতি মধ্যেই গ্রাহকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে যারা মিড রেঞ্জে একটি প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তাদের জন্য Motorola এই ফোনে একাধিক আকর্ষণীয় ফিচার দিচ্ছে।

Motorola G96 5G এর ফিচার

Moto G96 5G তে রয়েছে একটি 6.78 ইঞ্চির Full HD+ pOLED কার্ভড ডিসপ্লে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করে, ফলে আপনি পাবেন – আল্ট্রা-স্মুদ স্ক্রলিং এবং গেমিং, আরও গভীর কালার কন্ট্রাস্ট ও শার্পনেস, 3D কার্ভড ডিজাইন, যা প্রিমিয়াম লুক এনে দেয়, এটি বিশেষ করে ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং গেমিং এর জন্য আদর্শ।

এরই সঙ্গে G96 5G তে রয়েছে Dolby Atmos সাপোর্টেড স্টেরিও স্পিকার। যার ফলে আপনি পাবেন – উচ্চমানের 3D অডিও, সিনেমা, গেম ও মিউজিকে বাস্তব অভিজ্ঞতা, লাউড ও ক্লিয়ার সাউন্ড আউটপুট, অডিও প্রেমীদের জন্য এটি একটি বিশাল বোনাস।

ব্যাটারি ফিচার

এই স্মার্টফোনটি একবার চার্জ দিলে সহজেই একদিনের বেশি চলবে। এতে রয়েছে 5500mAh ব্যাটারি এবং দ্রুত চার্জিংয়ের জন্য 33W Turbo Power চার্জার। USB Type C পোর্ট, মাত্র 15 – 20 মিনিটের চার্জেই আপনি ঘণ্টার পর ঘণ্টা ব্যবহার করতে পারবেন ফোনটি।

Motorola G96 5G এর পারফরম্যান্স

মোটোরোলা জি৯৬ ৫জিতে রয়েছে Qualcomm Snapdragon 7S Gen 2 প্রসেসর, যা 5G নেটওয়ার্ক সাপোর্ট করে এবং উচ্চমানের পারফরম্যান্স নিশ্চিত করে। 8GB/12GB LPDDR4X RAM, 128GB / 256GB UFS 2.2 স্টোরেজ, Android 14 এর ক্লিন ও লাইট ইউজার ইন্টারফেস, এই কনফিগারেশন মেমোরি হেভি অ্যাপ, মাল্টি টাস্কিং এবং গেমিংয়ের জন্য উপযুক্ত।

ক্যামেরা

Motorola G96 5G তে রয়েছে একটি 50MP প্রাইমারি সেন্সর। পাশাপাশি একটি 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। 32MP Front Selfie Camera, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ফোনটি লো লাইট ও পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রেও ভালো পারফরম্যান্স দেয়।

Motorola G96 5G দাম

Moto G96 5G ভারতের অনলাইন ও অফলাইন মার্কেটে উপলব্ধ। Flipkart এবং Motorola র অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোন কেনা যাচ্ছে। দাম শুরু হয়েছে 16,999 Introductory offer সহ। এই দামে এই ফিচার কম্বিনেশন সত্যিই প্রশংসনীয়।

24000 টাকা দাম কমলো iPhone 16 Pro স্মার্টফোনের। iPhone 17 লঞ্চের আগে এটাই শেষ সুযোগ!

উপসংহার

Motorola G96 5G ফোনটি মিড রেঞ্জ বাজারে একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক অফার। যারা প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স, দুর্দান্ত ডিসপ্লে ও অডিও চায়, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত পছন্দ হতে পারে।

Scroll to Top