24000 টাকা দাম কমলো iPhone 16 Pro স্মার্টফোনের। iPhone 17 লঞ্চের আগে এটাই শেষ সুযোগ!

iPhone 16 Pro

Apple প্রেমীদের জন্য দারুণ খবর! iPhone 17 বাজারে আসার আগেই iPhone 16 Pro মডেলের দামে বিরাট কাটছাঁট করা হয়েছে। আগের তুলনায় এই মডেলটি এখন প্রায় 24,000 কমে পাওয়া যাচ্ছে। যারা একটি প্রিমিয়াম iPhone কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটা সেরা সময়। Apple সাধারণত পুরনো মডেল গুলোর দাম নতুন লঞ্চের আগেই কমিয়ে দেয়, আর iPhone 17 সামনে থাকায় এই সুযোগ মিলছে।

iPhone 16 Pro এর ফিচার

iPhone 16 Pro এর ডিজাইনে রয়েছে টাইটানিয়াম বডি, যা আগের মডেল গুলোর থেকে অনেক হালকা ও মজবুত। 6.1 ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে, Always on display সাপোর্ট, 120Hz ProMotion রিফ্রেশ রেট, Ceramic Shield প্রোটেকশন, এই ডিসপ্লে কনটেন্ট দেখা ও গেম খেলার জন্য অসাধারণ অভিজ্ঞতা দেয়।

iPhone 16 Pro পারফরম্যান্স

আইফোন ১৬ প্রো তে রয়েছে Apple এর শক্তিশালী A18 Pro Bionic চিপসেট। এটি 3nm আর্কিটেকচারে তৈরি হওয়ায় দ্রুত এবং ব্যাটারি সাশ্রয়ী পারফরম্যান্স দেয়। দ্রুত অ্যাপ লোডিং, উন্নত গেমিং পারফরম্যান্স, AI ও মেশিন লার্নিং টাস্কে দারুণ কার্য ক্ষমতা।

ক্যামেরা ফিচার

iPhone 16 Series এর সকল ফোন ক্যামেরার দিক থেকেও চমকপ্রদ। এতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। 48MP প্রাইমারি সেন্সর, 12MP Ultra Wide সেন্সর, 12MP টেলিফটো লেন্স (5x অপটিকাল জুম), 12MP ফ্রন্ট ক্যামেরা। নৈশ মোড, Smart HDR 5, 4K ভিডিও রেকর্ডিং 60fps, Cinematic Mode ও অ্যাডভান্সড Portrait Mode.

ব্যাটারি ও চার্জিং

iPhone 16 Pro তে দেওয়া হয়েছে একটি উন্নত ব্যাটারি যা সারাদিন পারফরম্যান্স নিশ্চিত করে। 3350mAh ব্যাটারি, 30W ফাস্ট চার্জিং সাপোর্ট, 15W MagSafe ওয়্যারলেস চার্জিং, 50% চার্জ মাত্র 30 মিনিটে। কিন্তু অনেক গ্রাহকদের এই ব্যাটারি নিয়ে এখনও অভিযোগ রয়েই গেছে!

iPhone 16 Pro বর্তমান দাম ও ছাড়ের তথ্য

iPhone 16 Pro এর 128GB ভ্যারিয়েন্টের বাজার মূল্য ছিল 1,39,900, বর্তমানে প্রায় 24,000 ছাড়ে এটি পাওয়া যাচ্ছে 1,15,900 থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ও অফলাইন স্টোরে। HDFC / ICICI ব্যাংকে ইন্সট্যান্ট ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফারে অতিরিক্ত ছাড়, EMI সুবিধা উপলব্ধ।

Vivo X200 FE স্মার্টফোন ZEISS ক্যামেরা, 6500mAh ব্যাটারি, IP69 রেটিং সহ লঞ্চ হল। কীভাবে কম দামে পাবেন?

উপসংহার

যারা iPhone কিনতে চাইছিলেন কিন্তু দামের কারণে পিছিয়ে ছিলেন, তাদের জন্য iPhone 16 Pro এখন সেরা চয়েস। iPhone 17 লঞ্চের পর এই অফার উঠেও যেতে পারে। তাই দেরি না করে এখনই সিদ্ধান্ত নিন!

Scroll to Top