8000 টাকার কমে লঞ্চ হল Realme C71 5G স্মার্টফোন। 6300mAh ব্যাটারির সঙ্গে 120Hz ডিসপ্লে

Realme C71 5G

Realme বাজেট স্মার্টফোন মার্কেটে বাজিমাত করলো। মাত্র 7,999 টাকায় লঞ্চ হল Realme C71 5G, যা দেশের সবচেয়ে কমদামি 5G ফোন গুলোর মধ্যে অন্যতম। এই ফোনে রয়েছে বিশাল ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং আরও অনেক আকর্ষণীয় ফিচার। যারা বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স ও লেটেস্ট কানেক্টিভিটি চান, তাদের জন্য এটি দারুণ চয়েস হতে পারে।

Realme C71 5G পারফরমেন্স

Realme C71 ফোনে রয়েছে 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz, এর ফলে স্ক্রলিং, ভিডিও দেখা বা গেম খেলা হবে অনেক স্মুথ। ডিসপ্লেতে Eye Comfort Mode ও Adaptive Brightness আছে, UNISOC T7250 5G প্রসেসর থাকায় পারফরম্যান্সও শক্তিশালী, এই ডিসপ্লে ও প্রসেসরের কম্বিনেশন বাজেট সেগমেন্টে বিরল।

Realme C71 5G এর ব্যাটারি ও ফিচার

C71 5G ফোনে রয়েছে 6300mAh বিশাল ব্যাটারি, যা একবার ফুল চার্জে 2 দিন পর্যন্ত চলতে পারে। 15W ফাস্ট চার্জিং সাপোর্ট, Reverse Charging সুবিধা, লম্বা ব্যাকআপ, গেমিং ও স্ট্রিমিংয়ের জন্য আদর্শ, এই ব্যাটারি ফিচার গুলি এই দামের ফোনের মধ্যে সত্যিই দুর্দান্ত। Android 14 ভিত্তিক Realme UI, Side Mounted Fingerprint Scanner, 3.5mm Headphone Jack ও USB Type C পোর্ট, এত ফিচার একসাথে এই দামে পাওয়া সত্যিই অবিশ্বাস্য।

ক্যামেরা সেটআপ

Realme C71 5G ফোনে রয়েছে 50MP AI রিয়ার ক্যামেরা ও 8MP ফ্রন্ট ক্যামেরা ও Omnivision OV13B সেন্সর আছে। ফটো ও ভিডিওর ক্ষেত্রে এটি দারুণ রেজাল্ট দেয়। AI Scene Detection, HDR ও Night Mode সাপোর্ট, Full HD Video Recording, এই ক্যামেরা পারফরম্যান্স এই দামে এককথায় সেরা বলা যায়।

2000 টাকা দাম কমলো Motorola G85 5G স্মার্টফোনের। 12GB RAM, Dolby Atmos সাপোর্টের সঙ্গে 32MP সেলফি ক্যামেরা

উপসংহার

Realme C71 5G হল এমন একটি বাজেট স্মার্টফোন, যেখানে 5G কানেক্টিভিটি, বিশাল ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং ভালো ক্যামেরা সবকিছুই একসাথে পাওয়া যাচ্ছে। যারা কম দামে একটি ফিচার প্যাকড স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি পারফেক্ট অপশন।

Scroll to Top