ভারতীয় ইলেকট্রিক স্কুটারের বাজারে আবারও বাজিমাত করতে হাজির Komaki X1 2025. যারা বাজেটের মধ্যে ভালো রেঞ্জ ও মডার্ন ফিচার্স খুঁজছেন, তাঁদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ। এই নতুন স্কুটি দামে সাশ্রয়ী, স্টাইলিশ ডিজাইন ও চমৎকার মাইলেজের সাথে বাজারে এসেছে। দেখে নেওয়া যাক এই ইলেকট্রিক স্কুটির দাম, ফিচার্স, মাইলেজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন।
Komaki X1 2025 Features
একবার চার্জে প্রায় 85 – 100 কিমি পর্যন্ত যাত্রা করা সম্ভব, 5 – 6 ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়, লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সামনে ডিস্ক ও পেছনে ড্রাম ব্রেক, সর্বোচ্চ গতি প্রায় 55 কিমি/ঘণ্টা। এর ব্যাটারি সহজেই ঘরের বিদ্যুতে চার্জ করা যায়, যার ফলে বাড়তি কোনও চার্জিং স্টেশন খোঁজার দরকার নেই। ব্যাটারির আয়ু প্রায় 3 – 5 বছর। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট। এলইডি হেডলাইট ও ডে টাইম রানিং লাইট, রিমোট কন্ট্রোল ও অ্যান্টি থেফট অ্যালার্ম।
Komaki X1 2025 Mileage
মধ্যবিত্তদের জন্য একটি ইলেকট্রিক স্কুটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মাইলেজের এই দিক থেকে যথেষ্ট এগিয়ে, একবার ফুল চার্জে রেঞ্জ 85 থেকে 100 কিমি, সিটি রাইড ও ডেইলি ইউজের জন্য আদর্শ।
Komaki X1 2025 Design
এর ডিজাইন যথেষ্ট স্টাইলিশ এবং আধুনিক, বাজারে যেই সব কালার অপশনে পাওয়া যাচ্ছে – ম্যাট ব্ল্যাক, মেটালিক রেড, ব্লু ও হোয়াইট কম্বিনেশন, এর হেডলাইট ও টেললাইট ডিজাইন বেশ অ্যাগ্রেসিভ, যা তরুণ প্রজন্মের নজর কাড়বে।
Komaki X1 2025 Price
এই ইলেকট্রিক স্কুটির দাম রাখা হয়েছে মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যেই, এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে প্রায় 95,000 থেকে যা রাজ্য ও সাবসিডি অনুযায়ী ভিন্ন হতে পারে। আর ইলেকট্রিক স্কুটার কিনলে রেজিস্ট্রেশন ও ট্যাক্সে ছাড় দেওয়া হয় কেন্দ্র ও রাজ্য সরকার গুলোর তরফে।
উপসংহার
যারা প্রথমবার ইলেকট্রিক স্কুটি কিনতে চাইছেন বা প্রতিদিন অফিস, স্কুল, কলেজ যাওয়ার জন্য একটি নির্ভরযোগ্য যানবাহন খুঁজছেন, তাঁদের জন্য Komaki X1 2025 নিঃসন্দেহে একটি বাজেট ফ্রেন্ডলি ও স্মার্ট অপশন। মাইলেজ, ডিজাইন ও ফিচার সব দিক থেকে এটি প্রতিদ্বন্দ্বীদের থেজে অনেকটাই এগিয়ে।
এছাড়াও কম বাজেটেও ভালো রেঞ্জ, স্মার্ট ফিচারস এবং স্টাইলিশ লুক সব এক সাথে চাইলে Komaki X1 2025 একটি নিঃসন্দেহে ভালো চয়েস। ইলেকট্রিক মবিলিটির দিকে সস্তা প্রবেশদ্বার, জ্বালানির খরচ নেই, সহজ মেইনটেন্যান্স, পরিবেশ বান্ধব ও নিরব চালনা অভিজ্ঞতা।


