Google Pixel 10 Pro Fold নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুমুল আলোড়ন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, Pixel 10 Pro Fold স্মার্টফোনটি 2025 সালের শেষ প্রান্তিকে লঞ্চ হতে চলেছে। সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই ফোনের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এটি হবে Google এর প্রথম Foldable ফোনের উন্নত ভার্সন, যেখানে থাকছে আরও শক্তিশালী প্রসেসর, ক্যামেরা ও ফোল্ডিং প্রযুক্তি।
Google Pixel 10 Pro Fold Specs
নতুন Pixel 10 Pro Fold এ থাকবে উন্নত OLED ডিসপ্লে, যা আরও বেশি ব্রাইট এবং ব্যাটারি সাশ্রয়ী হবে। মূল স্ক্রিনটি 7.9 ইঞ্চির QHD+ রেজোলিউশন সাপোর্ট করবে এবং কভার ডিসপ্লেটি হতে পারে 6.3 ইঞ্চির AMOLED প্যানেল। 120Hz রিফ্রেশ রেট, Gorilla Glass Victus 2 প্রটেকশন, উন্নত ফোল্ডিং প্রযুক্তি।
Google Pixel 10 Pro Fold Performance
Pixel 10 Pro Fold এ Google এর পরবর্তী প্রজন্মের Tensor G5 চিপসেট ব্যবহার করা হতে পারে। এটি উন্নত AI পারফরমেন্স, ব্যাটারি অপ্টিমাইজেশন এবং হিট কন্ট্রোলে সাহায্য করবে। ফোনটি Android 15 এর সাথেই বাজারে আসবে। 12GB / 16GB RAM, 256GB / 512GB UFS 4.0 স্টোরেজ, Titan M3 সিকিউরিটি চিপ।
Google Pixel 10 Pro Fold Camera & Battery
Pixel ফোন মানেই সেরা ক্যামেরা। Pixel 10 Pro Fold এ তিনটি রিয়ার ক্যামেরা সেন্সর থাকবে বলে আশা করা যাচ্ছে। প্রধান ক্যামেরাটি হতে পারে 50MP GN2 সেন্সর, সঙ্গে থাকবে আল্ট্রা ওয়াইড ও টেলিফটো লেন্স। 50MP + 48MP + 12MP ট্রিপল ক্যামেরা সেটআপ, 4K 60fps ভিডিও রেকর্ডিং, নতুন AI ভিত্তিক Night Mode, 20MP ফ্রন্ট ক্যামেরা কভার স্ক্রিনে।
Pixel 10 Pro Fold এ 5100mAh ব্যাটারি দেওয়া হতে পারে, যা একদিনের বেশি ব্যাকআপ দেবে। থাকছে ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। 45W ফাস্ট চার্জিং, 30W ওয়্যারলেস চার্জিং, রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
Google AI & OS Support
এই ফোনে Google Gemini AI এর এক্সক্লুসিভ সাপোর্ট থাকতে পারে। আরও থাকছে উন্নত ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রিয়েল টাইম ট্রান্সলেশন ও Magic Editor টুল। আর অনেকেই মনে করছেন যে 5 – 10 বছরের জন্য Android ও Software Update দেওয়া হবে।
Google Pixel 10 Pro Fold Price
Pixel 10 Pro Fold এর প্রারম্ভিক দাম শুরু হতে পারে 1,49,999 থেকে। লঞ্চের কিছু দিন পর থেকেই প্রি অর্ডার শুরু হতে পারে Amazon ও Flipkart এর মত ই কমার্স সাইট গুলিতে। আর ভারতে লঞ্চ হলে এর সঙ্গে আরও কিছু ব্যাংক অফার যোগ হবে ও এর ফলে এই দাম অনেকটাই কম হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই।
উপসংহার
Google Pixel 10 Pro Fold হতে চলেছে Foldable ফোন মার্কেটের নতুন সেনসেশন। উন্নত ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা ও AI ভিত্তিক ফিচারের কারণে এটি Apple ও Samsung এর Foldable ফোনের সঙ্গে ভালোভাবে টক্কর দিতে পারবে বলেই মনে করা হচ্ছে।

