OPPO জুলাই মাসে লঞ্চ করতে পারে তাদের নতুন বাজেট ট্যাবলেট OPPO Pad SE, যার দাম হতে পারে মাত্র 15,000 টাকার মধ্যে এমনটাই নানা টেক ওয়েবসাইটে জানতে পাওয়া যাচ্ছে কারণ চিনে এই ট্যাবলেটের দাম 10,000 টাকা রাখা হয়েছে। শক্তিশালী ব্যাটারি এবং Google Gemini AI সাপোর্ট সহ এই ট্যাবটি শিক্ষার্থী ও সাধারণ ব্যবহারকারীদের জন্য দারুণ এক বিকল্প হতে পারে।
OPPO Pad SE Battery
এই ট্যাবলেটের অন্যতম আকর্ষণ এর শক্তিশালী 9340mAh ব্যাটারি, যা একবার চার্জে বহু ঘণ্টা কাজ চালাতে সক্ষম। একটানা ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস কিংবা ডকুমেন্ট কাজেও মিলবে ভালো ব্যাকআপ, USB Type – C চার্জিং সাপোর্ট থাকায় দ্রুত চার্জও সম্ভব, এই সেগমেন্টে এমন বড় ব্যাটারি সাধারণত দেখা যায় না, তাই এটি ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ বাড়াবে বলে আশা।
Google Gemini AI Support
এই ট্যাবে গুগুল জেমিনি সাপোর্ট থাকায় ইউজাররা পাবেন একটি স্মার্ট ও এআই চালিত অভিজ্ঞতা। ভয়েস কমান্ডে কাজ চালানো, স্মার্ট সার্চ ও রিয়েল টাইম সাজেশন, নোট লেখা, টাস্ক অর্গানাইজ করা আরও সহজ, এই ধরনের ফিচার সাধারণত প্রিমিয়াম ট্যাবে দেখা যায়, যা বাজেট সেগমেন্টে এনে OPPO একটি বড় চমক দিয়েছে।
OPPO Pad SE Specs
অপ্পো প্যাড এসই ট্যাবলেটে থাকতে পারে 11 ইঞ্চির LCD ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ফুল Full HD+, রিচ কালার, ভাল ভিউয়িং অ্যাঙ্গেল, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, বা পড়াশোনার জন্য আদর্শ, ট্যাবলেটটির ডিজাইন হতে পারে মেটাল ফিনিশের সঙ্গে স্লিম ও হালকা ওজনের, যা ব্যবহারেও আরামদায়ক।
OPPO Pad SE Performance
বাজেট রেঞ্জের হলেও, Pad SE তে থাকতে পারে MediaTek Helio G100 সিরিজের প্রসেসর। 4GB/6GB RAM ও 64GB/128GB স্টোরেজ অপশন, মাইক্রো এসডি কার্ড দিয়ে স্টোরেজ বাড়ানোর সুবিধা, এই স্পেসিফিকেশন গুলি মাল্টি টাস্কিং এবং দৈনন্দিন কাজে যথেষ্ট হবে। এই ট্যাবটি বিশেষ করে শিক্ষার্থী ও যারা হালকা কাজ করে যেমন – অনলাইন ক্লাস ও ভিডিও লেকচার দেখা, ই বুক পড়া বা নোট নেওয়া, মেইল বা ব্রাউজিং করা, তাদের জন্য এটি একটি বাজেট ফ্রেন্ডলি ও পাওয়ারফুল অপশন হতে চলেছে।
OPPO Pad SE Price in India
বর্তমানে তথ্য অনুযায়ী, OPPO Pad SE এর দাম 15,000 টাকার মধ্যে হতে পারে, এটি লঞ্চ হতে পারে জুলাই মাসের মাঝামাঝি সময়ে। আর এই সম্পর্কিত আরও তথ্য পেলে সবার আগে আমরা এই পেজে জানিয়ে দেব।
উপসংহার
OPPO Pad SE ট্যাবলেটটি বাজেট ব্যবহারকারীদের জন্য একটি চমৎকার অফার হতে চলেছে। বড় ব্যাটারি, স্মার্ট AI ফিচার এবং বড় ডিসপ্লে থাকা সত্ত্বেও দাম রাখা হয়েছে মধ্যবিত্তদের নাগালের মধ্যে। যদি আপনি একটি শিক্ষামূলক বা হালকা ব্যবহারের জন্য ট্যাব খুঁজে থাকেন, তাহলে জুলাইয়ে OPPO এর এই ট্যাবটি হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস।


