মধ্যবিত্তের বাজেটে Honda Activa 125 নিয়ে এল দুর্দান্ত ইঞ্জিন, মাইলেজ ও সেফটি ফিচার্স

Honda Activa 125

মধ্যবিত্ত বাঙালির কাছে স্কুটারের চাহিদা দিন দিন বাড়ছে। সেই জায়গায় Honda Activa 125 হয়ে উঠেছে একটা জনপ্রিয় নাম। এই স্কুটারটি একদিকে যেমন বাজেট ফ্রেন্ডলি, তেমনি মাইলেজ, ইঞ্জিন এবং সেফটির দিক থেকেও দারুণ সুবিধা দিচ্ছে। যারা নতুন স্কুটার কেনার কথা ভাবছেন, তাদের জন্য Honda Activa হতে পারে সেরা পছন্দ।

Honda Activa 125 Features

স্কুটারটি BS6 OBD2 স্ট্যান্ডার্ডের 124cc ফ্যান কুল্ড ইঞ্জিনে চলে, যা 8.19 PS পাওয়ার এবং 10.4 Nm টর্ক উৎপন্ন করে, এই ইঞ্জিনটি শুধুমাত্র স্মুথ রাইডই নয়, বরং দীর্ঘ মেয়াদেও ভালো পারফরম্যান্স দেয়। eSP Enhanced Smart Power টেকনোলজি, ACG স্টার্টার মোটর ক্লাচবিহীন স্মুথ স্টার্ট, কম ভাইব্রেশন ও কম শব্দে রাইডিং অভিজ্ঞতা। এতে দেওয়া হয়েছে CBS (Combi Braking System) যার মাধ্যমে দুই ব্রেক একসাথে কাজ করে, ফলে দুর্ঘটনার সম্ভাবনা কমে। LED হেড ল্যাম্প ও DRL, ডিজিটাল অ্যানালগ মিটার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ।

Honda Activa 125 Mileage

এই স্কুটারটি শহরের জ্যামে বা দীর্ঘ রাইড দুই ক্ষেত্রেই চমৎকার মাইলেজ দিয়ে থাকে, Honda দাবি করেছে, এই মডেলটি আগের তুলনায় 13% বেশি ফুয়েল এফিসিয়েন্ট। সিটি রাইডে 50 – 55 কিমি প্রতি লিটার, হাইওয়েতে 55 – 60 কিমি প্রতি লিটার

Honda Activa 125 Design

সাধারণ স্কুটার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে দেওয়া হয়েছে প্রশস্ত সিট, ভালো ফুটবোর্ড স্পেস ও গ্র্যাব হ্যান্ডেল। লং ও ওয়াইডার সিট, টেলিস্কোপিক ফর্ক ও উন্নত সাসপেনশন, USB চার্জার পাওয়া যাবে সিলেক্টেড ভ্যারিয়েন্টে।

Honda Activa 125 Price

বাজারে মোট ৩ টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই জনপ্রিয় স্কুটার — Drum, Drum Alloy ও Disc. এছাড়াও এই মডেলের ইলেকট্রিক বা EV মডেলও মিলছে বিভিন্ন শোরুমে। Drum – 79,806, Drum Alloy – 83,162, Disc – 88,979.

উপসংহার

বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিচার, Honda-র বিশ্বস্ততা ও সার্ভিস নেটওয়ার্ক, ফুয়েল সেভিং ও কম মেইনটেন্যান্স, শহর ও গ্রামের রাস্তার জন্য উপযুক্ত। Honda Activa 125 হল এমন একটি স্কুটার যা মধ্যবিত্তের বাজেটেও প্রিমিয়াম ফিচার ও পারফরম্যান্স প্রদান করে। ইঞ্জিন থেকে শুরু করে সেফটি, মাইলেজ থেকে ডিজাইন সব দিক থেকেই এটি বর্তমান সময়ের অন্যতম সেরা স্কুটার।

Scroll to Top