বাজারে লঞ্চ হলো নতুন iQOO Neo 10 এমন একটি বাজেট ফ্রেন্ডলি গেমিং স্মার্টফোন (iQOO Gaming Smartphone) যা আধুনিক গেমারদের জন্য স্বপ্ন পূরণের মতো। এই ফোনটি শক্তিশালী স্পেসিফিকেশন, স্টাইলিশ ডিজাইন এবং সাশ্রয়ী দামের সমন্বয়ে বাজারে চমক এনেছে। এই সম্পর্কে আরও তথ্য জেনে নেওয়া যাক।
iQOO Neo 10 Features
আইকু নিও ১০ এর অন্যতম আকর্ষণ হল এর 16 RAM ও 7000mAh ব্যাটারি। একবার চার্জে আপনি অনায়াসে পুরো দিন গেম খেলতে পারবেন। LPDDR5X RAM থাকার জন্য দ্রুত লোডিং ও মাল্টিটাস্কিং, 512GB UFS 4.1 স্টোরেজ, 7000mAh Battery থাকার জন্য লম্বা সময় ধরে গেমিং ও স্ট্রিমিং সম্ভব ও সঙ্গে 120W ফাস্ট চার্জিং মাত্র 25 মিনিটে 100% চার্জ, এই ফিচার গুলো গেমারদের জন্য স্বর্গ।
iQOO Neo 10 Performance
এই ফোনের 144Hz রিফ্রেশ রেট ডিসপ্লে গেমিং অভিজ্ঞতাকে একদম স্মুথ ও ল্যাগ ফ্রি করে তোলে। যারা PUBG, Free Fire বা Call of Duty এর মতো হাই গ্রাফিক্স গেম খেলেন, তাদের জন্য এটি আদর্শ। 144 FPS গেমিং সাপোর্ট প্রো লেভেলের গেমিং এক্সপেরিয়েন্স, 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে ভিভিড কালার ও ক্লিয়ার ভিউ। iQOO Neo 10 এ রয়েছে Qualcomm Snapdragon 8S Gen 4 প্রসেসর, যা হাই এন্ড গেমিং ও হেভি মাল্টিটাস্কিংয়ে অসাধারণ পারফর্ম করে। Adreno GPU, Thermal Control System অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচায়।
iQOO Neo 10 Camera
যদিও এটি গেমিং ফোন, তবুও এর ক্যামেরা ও স্টোরেজ সেকশনও কম কিছু নয়, 64MP প্রাইমারি ক্যামেরা + 8MP আলট্রা ওয়াইড, 32MP সেলফি ক্যামেরা থাকতে চলেছে। এর আগে হয়তো কোন গেমিং ফোনে পারফরমেন্সের সঙ্গে এত ভালো ক্যামেরা দেওয়া হয়েছে।
iQOO Neo 10 Price
এর দাম শুরু হচ্ছে 29,999 থেকে ও সবথেকে টপ ভেরিয়েন্টের দাম 41999. যা এই স্পেসিফিকেশন অনুযায়ী এক কথায় অসাধারণ। ভারতের বড় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India ও অফলাইন স্টোরে এটি এখন উপলব্ধ। প্রি বুকিং অফারে থাকছে – 2000 টাকা কম আসল দামে ও iQOO TWS একদম ফ্রিতে কোম্পানির তরফে দেওয়া হবে।
উপসংহার
যদি আপনি বাজেটের মধ্যে একটি হাই পারফরম্যান্স গেমিং স্মার্টফোন খুঁজে থাকেন, তবে iQOO Neo 10 নিঃসন্দেহে আপনার জন্য পারফেক্ট। শক্তিশালী RAM, বিশাল ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে আর আধুনিক চিপসেট – সব মিলিয়ে এটি বাজারের অন্যতম সেরা গেমিং স্মার্টফোন।


