Realme সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের নতুন বাজেট স্মার্টফোন Realme Narzo 80x 5G. মাত্র ১২,০০০ টাকায় এমন স্পেসিফিকেশন সত্যিই চমকে দেওয়ার মতো। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি এই সম্পর্কে জেনে নেওয়া যাক।
Realme Narzo 80x 5G Specifications
ফোনের সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে এর 6000mAh ব্যাটারি, যা একবার ফুল চার্জে সহজেই ২ দিনের ব্যাকআপ দিতে সক্ষম। 33W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দীর্ঘস্থায়ী গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ের জন্য আদর্শ, USB Type C পোর্ট সুবিধা। এই দামের মধ্যে IP69 রেটিং পাওয়া খুবই বিরল। এর মানে ফোনটি সম্পূর্ণভাবে ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ।
Narzo 80x Pro 5G ফোনে রয়েছে 6.72 ইঞ্চির FHD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz, স্ক্রলিং, গেমিং, ও ভিডিও দেখা আরও স্মুথ, পাঞ্চ হোল ডিজাইনের কারণে প্রিমিয়াম লুক। এত কম দামে আর কোন স্মার্টফোন ব্রান্ড এই সুবিধা দেয়না গ্রাহকদের এই কারণের জন্য
Realme Narzo 80x 5G Performance
এই ফোনে রয়েছে MediaTek Dimensity 6400 সিরিজের 5G প্রসেসর, যা এই বাজেটে পাওয়া সত্যিই চমকপ্রদ। মাল্টিটাস্কিং ও গেমিংয়ে অসাধারণ পারফরম্যান্স, 5G কানেক্টিভিটির সুবিধায় ভবিষ্যতের জন্য প্রস্তুত।
Realme Narzo 80x 5G Camera & UI
64MP প্রাইমারি সেন্সর, 2MP ডেপথ সেন্সর, ফ্রন্ট ক্যামেরা 16MP সেলফি শ্যুটার, ডে লাইট এবং নাইট লাইটে ছবির কোয়ালিটি এক কথায় অসাধারণ। ফোনটি Realme UI 5.0 সহ Android 14 অপারেটিং সিস্টেমে চলে, যা ইউজারদের একটি ক্লিন ও স্মার্ট এক্সপেরিয়েন্স দেয়। অ্যানিমেশন ও ট্রানজিশনে স্মুথনেস, নিয়মিত আপডেটের আশ্বাস।
উপসংহার
Realme Narzo 80x Pro 5G স্মার্টফোনটি শুধুমাত্র একটি বাজেট ডিভাইসই নয়, বরং এটি একটি পারফরম্যান্স পাওয়ারহাউস। যারা কম দামে 5G ফোন, দীর্ঘ ব্যাটারি লাইফ, এবং IP69 রেটিং খুঁজছেন তাদের জন্য এই ফোন হতে পারে সেরা পছন্দ।


