8000 টাকার কমে Infinix Smart 10 Plus স্মার্টফোন লঞ্চ। 8GB RAM, 5000mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স

Infinix Smart 10 Plus

Infinix ফের বাজেট বাজারে চমক নিয়ে এসেছে। মাত্র 7,999 টাকায় লঞ্চ হল Infinix Smart 10 Plus, যেখানে মিলছে বেশি RAM, বড় ব্যাটারি এবং আকর্ষণীয় ডিজাইন। এমন দামে এত ফিচার সত্যিই অবাক করার মতো! চলুন দেখে নেওয়া যাক এই ফোনের সব কিছু, যাতে আগের থেকে সকলে প্রস্তুত থাকতে পারেন।

Infinix Smart 10 Plus Specifications

6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, পিক ব্রাইটনেস 500nits, 120Hz স্যাম্পলিং রেট, ফোনটি দেখতে অত্যন্ত প্রিমিয়াম। তিনটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে – Mirror Black, Galaxy White, Timber Black, পিছনের প্যানেলে থাকা প্রিজম প্যাটার্ন ফোনটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এই ফোনে থাকছে Dual SIM 4G VoLTE, Wi Fi, Bluetooth 5.0 এবং 3.5mm হেডফোন জ্যাক। সিকিউরিটির জন্য রয়েছে Face Unlock ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

Infinix Smart 10 Plus Performance

ফোনটিতে ব্যবহার করা হয়েছে Octa Core MediaTek Helio G36 চিপসেট, যা সাধারণ ব্যবহারের জন্য একেবারে আদর্শ। সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা বা হালকা গেমিং সব কিছুই চলবে একদম স্মুদ। Android 14 Go Edition অপারেটিং সিস্টেম, XOS UI ইন্টারফেসের সহজ ইউজার এক্সপেরিয়েন্স।
এই বাজেটের মধ্যে এতটা RAM সচরাচর দেখা যায় না।

Infinix Smart 10 Plus Price

ফোনটিতে আছে 8GB LPDDR4X RAM, সঙ্গে 4GB Virtual RAM, মানে মোট 8GB পর্যন্ত RAM ব্যবহারের সুবিধা। ইন্টারনাল স্টোরেজ 64GB eMMC 5.1, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট 1TB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে

Infinix Smart 10 Plus Camera & Battery

5000 mAh ব্যাটারি ফোনটিকে দিনভর ব্যাকআপ দিতে সক্ষম। ইউজারদের বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি দেয় এই বড় ব্যাটারি। 10W Type C চার্জিং সাপোর্ট। 13MP AI রিয়ার ক্যামেরা এবং 8MP সেলফি ক্যামেরা থাকছে Infinix Smart 10 Plus এ। ক্যামেরা সেগমেন্টটি সাধারণ ইউজারদের জন্য যথেষ্ট ভালো মানের।

উপসংহার

8000 টাকার নিচে Infinix Smart 10 Plus ফোনটি নিঃসন্দেহে বাজারের সেরা বাজেট ফোনের মধ্যে একটি। যারা সাধ্যের মধ্যে ভালো ফিচার চান, তাদের জন্য এটি পারফেক্ট অপশন হতে পারে। ফোনটি Flipkart এ উপলব্ধ এবং শীঘ্রই অফলাইন মার্কেটেও আসবে বলে জানা গিয়েছে।

Scroll to Top