Samsung আবারও তাদের M সিরিজে নতুন চমক আনলো। Samsung Galaxy M36 স্মার্টফোনে থাকছে অত্যাধুনিক AI ফিচার, সেরা প্রসেসর ও দুর্দান্ত ডিজাইন। মিড রেঞ্জ ক্যাটাগরির এই ফোনে থাকছে এমন সব ফিচার যা সাধারণত প্রিমিয়াম ফোনেই দেখা যায়। যারা স্মার্টফোনে পারফরমেন্স, ক্যামেরা ও লুক সব কিছু এক সঙ্গে চান, তাদের জন্য এই ফোন হতে পারে সেরা পছন্দ।
Samsung Galaxy M36 Full Specifications
Galaxy M36 স্মার্টফোনের ডিজাইন হবে একদম প্রিমিয়াম লেভেলের। এর গ্লাসি ব্যাক ফিনিশ ও স্লিম বডি এটিকে আরও আকর্ষণীয় করে তোলে, সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর, IP54 রেটিং সহ স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চির FHD+ Super AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট 120Hz. ফলে স্ক্রলিং বা ভিডিও দেখা হবে অনেক বেশি স্মুথ।
Samsung Galaxy M36 Performance
ফোনে থাকছে কোম্পানির নিজস্ব Exynos 1380 প্রসেসর, যা 5nm আর্কিটেকচারে তৈরি। এটি ফোনটিকে দ্রুত গতির সঙ্গে কাজ করতে সাহায্য করবে। মাল্টি টাস্কিং ও গেমিং পারফরমেন্স হবে ল্যাগ ফ্রি, AI ভিত্তিক অ্যাপ ও ক্যামেরা ফিচার সহজে চলবে। Samsung Galaxy M36 ফোনটি আসবে দুটি ভ্যারিয়েন্টে – 6GB/128GB ও 8GB/256GB। থাকছে RAM Plus টেকনোলজি, যাতে ভার্চুয়াল RAM বৃদ্ধি করে আরও ভালো পারফরমেন্স পাওয়া যাবে।
Samsung Galaxy M36 AI Camera & Battery
ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে আছে বড় চমক। Galaxy M36 এ থাকছে 64MP AI ভিত্তিক প্রাইমারি ক্যামেরা, যা স্মার্ট সিন রিকগনিশনের মাধ্যমে ছবি আরও নিখুত করতে পারে। 16MP ফ্রন্ট ক্যামেরা AI বিউটি মোড সহ। Galaxy M36 এ থাকছে 6000mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলে 2 দিনের মতো ব্যাকআপ দিতে সক্ষম। সঙ্গে থাকছে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট।
Samsung Galaxy M36 Price
ভারতীয় বাজারে এই ফোনটির দাম শুরু হতে পারে 16,999 থেকে। ফোনটি Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট ও Amazon ই কমার্স প্ল্যাটফর্মে খুব শীঘ্রই পাওয়া যাবে ও এরই সঙ্গে অফলাইন মার্কেটেও পাওয়া যাবে এই মোবাইল ফোন।
উপসংহার
Samsung Galaxy M36 স্মার্টফোনটি তাদের জন্য উপযুক্ত, যারা বাজেটের মধ্যে AI ফিচার, প্রিমিয়াম লুক ও শক্তিশালী পারফরমেন্স চান। Exynos প্রসেসরের সঙ্গে AI চালিত ক্যামেরা এবং সুদৃশ্য ডিজাইন এই ফোনটিকে বাজারে বিশেষ করে তোলে। আপনি কি এই ফোনটি কেনার কথা ভাবছেন? আপনার মতামত নিচে জানাতে ভুলবেন না!


