Maruti আরও একবার তাদের SUV প্রেমীদের চমকে দিল। এবার বাজারে এল Maruti Suzuki Grand Vitara CNG. যারা পেট্রোল গাড়ির খরচ কমাতে চাইছেন কিন্তু SUV এর স্টাইল থেকে সরে যেতে রাজি নন, তাদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ খবর। CNG প্রযুক্তিতে এসেছে শক্তিশালী ফিচার ও মাইলেজ সুবিধা। এই নতুন Grand Vitara CNG মডেলটি Nexa শোরুমে পাওয়া যাচ্ছে এবং এটি ইতি মধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে।
Maruti Suzuki Grand Vitara Features
এই গাড়িতে রয়েছে অত্যাধুনিক ফিচারস ও নিরাপত্তার দিক থেকেও কোনও খামতি নেই। 7 ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, Android Auto ও Apple CarPlay সাপোর্ট, রিয়ার পার্কিং ক্যামেরা, LED DRL, পুশ বাটন স্টার্ট, মাল্টি ইনফো ডিসপ্লে, Dual Airbags, ABS with EBD, ESP ও Hill Hold Assist, ISOFIX চাইল্ড সিট মাউন্ট
Maruti Suzuki Grand Vitara Performance
Grand Vitara CNG মডেলে রয়েছে 1.5 লিটার K15C ডুয়াল জেট ইঞ্জিন, যেটি পেট্রোল ও CNG দুই মোডেই কাজ করে। ইঞ্জিন পাওয়ার CNG মোডে 87.83 PS, টর্ক 121.5 Nm, 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত, Idle Start Stop প্রযুক্তি থাকায় বাড়তি ফুয়েল এফিসিয়েন্সি, এই ইঞ্জিনটি একই সঙ্গে স্মুথ রাইড ও পরিবেশ বান্ধব পারফরম্যান্স নিশ্চিত করে।
Maruti Suzuki Grand Vitara Mileage
CNG গাড়ি মানেই খরচে সাশ্রয়। Grand Vitara CNG সেই ধারাই বজায় রেখেছে, ARAI অনুসারে এই মডেলটি প্রতি কেজি CNG তে প্রায় 26.6 কিমি মাইলেজ দিতে পারে, যা একজন দৈনন্দিন যাত্রীর জন্য যথেষ্ট লাভজনক।
Maruti Suzuki Grand Vitara CNG Price
ভার্সনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে – Delta ও Zeta। দাম শুরু হচ্ছে 13.05 লক্ষ এক্স শোরুম থেকে। Delta CNG – 13.05 লক্ষ, Zeta CNG – 14.86 লক্ষ। এটি অন্য SUV CNG মডেলের তুলনায় কিছুটা বেশি হলেও ফিচার ও ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে এটি যথেষ্ট প্রতিযোগিতা মূলক। যদি আপনি SUV চেহারা, ব্র্যান্ড ভরসা ও ফুয়েল সাশ্রয়ের মেল বন্ধন খুঁজে থাকেন, তাহলে Grand Vitara CNG আপনার জন্য সেরা পছন্দ।
উপসংহার
Maruti Suzuki Grand Vitara CNG এমন একটি বিকল্প যা আপনি পেট্রোল খরচ কমাতে চাইলে এবং পরিবেশ বান্ধব SUV খুঁজলে অবশ্যই বিবেচনা করতে পারেন। শক্তিশালী ইঞ্জিন, দুর্দান্ত মাইলেজ ও স্টাইলিশ লুক সব কিছু একত্রিত করে এই নতুন মডেল এখনকার বাজারে অন্যতম সেরা বাজেট ফ্রেন্ডলি SUV অপশন।


