10 হাজারের কমে iQOO Z10 Lite মোবাইল ফোন লঞ্চ হল। 6000mAh ব্যাটারি, 256GB স্টোরেজের সঙ্গে IP64 রেটিং

iQOO Z10 Lite

iQOO বাজেট সেগমেন্টে বড় চমক নিয়ে হাজির হয়েছে। মাত্র 9999 হাজার টাকায় iQOO Z10 Lite 5G মোবাইল ফোন লঞ্চ করেছে এই মোবাইল ফোন কোম্পানি। এই ফোনে রয়েছে শক্তিশালী ব্যাটারি, বিশাল স্টোরেজ, এবং IP64 রেটিং যা সাধারণত এই দামের ফোনে দেখা যায় না। চলুন জেনে নিই এই ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ ফিচার এবং কেন এটি আপনার পরবর্তী স্মার্টফোন হতে পারে।

iQOO Z10 Lite Specifications

ফোনটিতে 6.7 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, 90Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং ও গেমিংয়ের অভিজ্ঞতা হবে আরও স্মুথ, IP64 রেটিং থাকার ফলে জল ও ধুলো থেকে কিছুটা সুরক্ষা মিলবে, ডিভাইসের ওজন হালকা এবং ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম, বাজেট ফোন হলেও। Dual 5G VoLTE, WiFi, Bluetooth 5.1, USB Type C পোর্ট, ফোনটিতে Android 14 ভিত্তিক Funtouch OS পাওয়া যাবে, সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

iQOO Z10 Lite Camera & Battery

6000mAh ব্যাটারি, 15W ফাস্ট চার্জিং সাপোর্ট, একবার চার্জে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এই ব্যাটারি ক্যাপাসিটি দীর্ঘক্ষণ গেমিং বা ভিডিও দেখা, কিংবা দিনে বহুবার চার্জ না করেই ফোন ব্যবহার করার সুযোগ দেবে। রিয়ার প্যানেলে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, সঙ্গে রয়েছে 2MP ডেপথ সেন্সর, ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা, এই ক্যামেরা গুলি সাধারণ আলোর মধ্যে ভালো ছবি তোলে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য উপযুক্ত।

iQOO Z10 Lite Performance & Storage

ফোনে রয়েছে 6GB RAM ভার্চুয়াল RAM সহ 12GB পর্যন্ত, 256GB ইন্টারনাল স্টোরেজ, MediaTek Dimensity 6300 প্রসেসর যা এই দামের মধ্যে বেশ ভালো পারফরম্যান্স দেয়, এই স্পেসিফিকেশন গুলি গেম খেলা, মাল্টি টাস্কিং কিংবা মিডিয়া কনজাম্পশনের জন্য যথেষ্ট।

iQOO Z10 Lite Price

Z10 Lite ফোনটি লঞ্চ হয়েছে ভারতে মাত্র 9,999 দামে। ফোনটি জনপ্রিয় ই কমার্স সাইটে পাওয়া যাচ্ছে এবং অফার অনুযায়ী আরও ডিসকাউন্টে কেনা যেতে পারে। কিছু ব্যাংক কার্ড ব্যবহার করে 500 পর্যন্ত অতিরিক্ত ছাড়, এক্সচেঞ্জ অফারেও আরও কম দামে পাওয়া যেতে পারে।

উপসংহার

এই দামে iQOO Z10 Lite 6000mAh ব্যাটারি, 256GB স্টোরেজ, 50MP ক্যামেরা ও IP64 রেটিং দিচ্ছে যা এই বাজেটের ফোলে খুব কমই দেখা যায়। যারা বাজেটের মধ্যে একটি ফিচার প্যাক স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ অপশন।

Scroll to Top