শীঘ্রই ভারতে Lava Agni 4 স্মার্টফোন। 7000mAh ব্যাটারি, 50MP OIS ক্যামেরার সঙ্গে Dimensity 8350 চিপসেট থাকতে পারে

Lava Agni 4

Lava সংস্থা তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন Lava Agni 4 ভারতের বাজারে শীঘ্রই লঞ্চ করতে চলেছে। আর এর আগে Agni 2 ও Agni 3 স্মার্টফোন ব্যাপক সাড়া পেয়েছিল, তাই এই ভারতীয় স্মার্টফোন কোম্পানির তরফ থেকে এবারে Agni 4 মোবাইল ফোন নিয়ে আসার ঘোষণা করে দেওয়া হয়েছে।

Lava Agni 4 স্পেসিফিকেশন

Dimensity 8350 চিপসেট, 8GB / 12GB RAM ভ্যারিয়েন্ট, 128GB বা 256GB স্টোরেজ অপশন, Android 14 অপারেটিং সিস্টেম, 6.78 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সহ। এরই সঙ্গে আরও অনেক ফিচার থাকতে চলেছে।

Lava Agni 4 ফিচার

এই ফোনে আধুনিক ব্যবহারকারীদের প্রয়োজনের কথা মাথায় রেখে রাখা হয়েছে প্রিমিয়াম ফিচার ও আর্কষণীয় ডিজাইন। 3D কার্ভড বডি, In Display ফিঙ্গার প্রিন্ট সেন্সর, IP রেটিং থাকতে পারে জল ও ধুলো প্রতিরোধের জন্য, স্টেরিও স্পিকার এবং হাই রেজ অডিও সাপোর্ট।

ক্যামেরা সেটআপ

Lava Agni 4-এ প্রধান আকর্ষণ হতে চলেছে এর শক্তিশালী ক্যামেরা – 50MP OIS প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2MP ম্যাক্রো বা ডেপথ সেন্সর, সামনে থাকতে পারে 32MP সেলফি ক্যামেরা, ভিডিও রেকর্ডিংয়ে থাকতে পারে 4K সাপোর্ট এবং নাইট মোড সহ একাধিক ফিচার।

ব্যাটারি ও চার্জিং

ব্যাটারি বিভাগে Agni 4 সত্যিই চমকপ্রদ – 7000mAh বিশাল ব্যাটারি, যা একবার চার্জে 2 দিন পর্যন্ত চলতে পারে, 66W বা তার বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট, USB Type C পোর্ট, ব্যাটারির মধ্যে থাকবে AI Power Efficiency ফিচার থাকতে চলেছে।

Lava Agni 4 দাম ও উপলভ্যতা

যদিও Lava অফিসিয়ালি এখনও দাম প্রকাশ করেনি, তবে আশা করা হচ্ছে – Agni 4 এর দাম হতে পারে 18,999 – 22,999 রেঞ্জে, ফোনটি সম্ভবত Amazon, Flipkart এবং Lava’র নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে, লঞ্চ হতে পারে ২০২৫ সালের আগস্ট মাসেই।

মাত্র 9999 টাকায় কিনুন Infinix Hot 60 5G স্মার্টফোন। 50MP ক্যামেরার সাথে 5200mAh ব্যাটারি আজ Flipkart এ সেল শুরু

উপসংহার

যারা মিড রেঞ্জে শক্তিশালী ব্যাটারি, ভালো ক্যামেরা ও ফাস্ট পারফরম্যান্স খুঁজছেন, Lava Agni 4 হতে পারে তাঁদের জন্য একটি দুর্দান্ত অপশন। এখন শুধু অফিসিয়াল ঘোষণা ও রিভিউয়ের অপেক্ষা। ততক্ষন পর্যন্ত আপনারা কমেন্ট করে জানান নিজেদের মতামত এই সম্পর্কে।

Scroll to Top