নতুন রূপে TVS Apache RTR 310 স্পোর্টস বাইক লঞ্চ হল। আকর্ষণীয় ফিচারের সঙ্গে দুর্দান্ত আপডেট

TVS Apache RTR 310

TVS তাদের জনপ্রিয় Apache সিরিজে যুক্ত করল এক নতুন সদস্য TVS Apache RTR 310. আগের তুলনায় অনেক বেশি স্পোর্টি লুক, আপডেটেড ফিচার এবং দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে এই বাইকটি ইতিমধ্যেই বাইকপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। চলুন একনজরে দেখে নেওয়া যাক এর সমস্ত বিবরণ।

TVS Apache RTR 310 আকর্ষণীয় স্পেসিফিকেশন

নতুন Apache RTR 310 বাইকটি সম্পূর্ণরূপে একটি স্ট্রিটফাইটার লুক নিয়ে এসেছে। এতে রয়েছে – Aggressive Twin LED Headlamp, Fully Digital TFT Display, Adjustable Brake এবং ক্লাচ লিভার, Dynamic Split Seat Design, Lightweight Trellis Frame.

বাইকটির ওজন 169 কেজি এবং এতে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ সুবিধা। এছাড়া TFT ডিসপ্লেতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, কল অ্যালার্ট, মিউজিক কন্ট্রোল, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, এমনকি GoPro কন্ট্রোল অপশনও।

TVS Apache RTR 310 পারফরম্যান্স

RTR 310 তে রয়েছে একটি 312.2cc সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন যা 9,700 rpm এ 35.6 PS পাওয়ার এবং 6,650 rpm এ 28.7 Nm টর্ক উৎপন্ন করে। এর ইঞ্জিনটি BS6 ফেজ 2 নর্মস অনুযায়ী তৈরি। বাইকটিতে ৫টি রাইডিং মোডও দেওয়া হয়েছে – Urban, Rain, Sport, Track, Supermoto. এই ইঞ্জিন প্রযুক্তি রাইডারদের শহরের ট্রাফিক হোক বা হাইওয়ের গতিময় রাইড, সব ক্ষেত্রেই স্মুথ পারফরম্যান্স দেবে।

TVS Apache RTR 310 আধুনিক সেফটি ফিচার

নিরাপত্তার দিক থেকেও বাইকটি দুর্দান্ত। এতে রয়েছে – Dual Channel ABS, Cornering ABS এবং Cornering Traction Control, Rear Lift Off Protection, Slipper Clutch, Quickshifter, এই সব মিলিয়ে Apache RTR 310 এখন বাজারের অন্যতম নিরাপদ স্পোর্টস বাইক হয়ে উঠেছে।

230 KM মাইলেজ! নতুন Tata Curvv EV লঞ্চ করতে চলেছে TATA Motors. নতুন প্রযুক্তি ও সুন্দর লুকস পাওয়া যাবে এই SUV তে

TVS Apache RTR 310 দাম ও ভ্যারিয়েন্ট

নতুন RTR 310 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 2.43 লক্ষ Base Variant. তবে বাইকটির বিভিন্ন ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম কিছুটা পরিবর্তিত হতে পারে। প্রিমিয়াম ভ্যারিয়েন্টের দাম পৌঁছাতে পারে 2.63 লক্ষ পর্যন্ত। কিনতে চাইলে এখনি শোরুমে গিয়ে যোগাযোগ করুন।

Scroll to Top