Suzuki তাদের জনপ্রিয় SUV সিরিজে নতুন সংযোজন করল Suzuki e Vitara. ইংল্যান্ডে (United Kingdom) ইতি মধ্যেই এই নতুন মডেলটি লঞ্চ হয়েছে, যা ইলেকট্রিক ও আধুনিক প্রযুক্তির দিক থেকে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। Suzuki e Vitara মূলত SUV প্রেমীদের জন্য তৈরি করা হয়েছে, যাঁরা ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন ও পরিবেশ বান্ধব প্রযুক্তি চান একসঙ্গে।
Suzuki e Vitara Review & Features
নতুন Suzuki e Vitara গাড়িটিতে থাকছে একাধিক আধুনিক ফিচার, যা একে অন্যান্য SUV থেকে আলাদা করে তুলছে – ফুল ইলেকট্রিক ও হাইব্রিড অপশন, অ্যাডভান্সড ইনফোটেইনমেন্ট সিস্টেম বড় টাচস্ক্রিন, Apple CarPlay ও Android Auto সাপোর্ট, ADAS Advanced Driver Assistance System, 6 এয়ারব্যাগ ও 360 ক্যামেরা, এই SUV গাড়িটি শহরের রাস্তা হোক কিংবা অফ রোড, সব জায়গাতেই চমৎকার পারফরম্যান্স দেবে বলে আশা করছে Suzuki.
New Suzuki e Vitara Mileage
নতুন মডেলটিতে থাকছে উন্নত প্রযুক্তির ইঞ্জিন এবং শক্তিশালী ব্যাটারি সেটআপ। হাইব্রিড ও ইলেকট্রিক ভ্যারিয়েন্টের মাধ্যমে এটি দিচ্ছে ব্যতিক্রমী মাইলেজ। ইলেকট্রিক ভ্যারিয়েন্টে মাইলেজ এক চার্জে প্রায় 450 কিমি পর্যন্ত রেঞ্জ, হাইব্রিড ভ্যারিয়েন্টে মাইলেজ প্রতি লিটারে প্রায় 24 – 28 কিমি, এই মডেলটি পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি খরচও বাঁচাবে।
Suzuki e Vitara Interior
এর নতুন ডিজাইন এক কথায় অসাধারণ। এর বহিরাঙ্গে স্পোর্টি লুক এবং ইন্টেরিয়রে আধুনিক প্রযুক্তির ছোঁয়া একে করে তুলছে একেবারে আলাদা। স্টাইলিশ গ্রিল ও এলইডি হেডলাইট, সফট টাচ ড্যাশবোর্ড ও লেদার সিট, ডিজিটাল ক্লাস্টার ও টাচস্ক্রিন কন্ট্রোল প্যানেল, এই সমস্ত ফিচার SUV ব্যবহারকারীদের এক নতুন অভিজ্ঞতা দেবে।
Maruti Suzuki e Vitara Launch
ইংল্যান্ডে লঞ্চের পর, Suzuki India 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের শুরুতে এই SUV ভারতে লঞ্চ করতে পারে বলে অনুমান করা হচ্ছে। সূত্র অনুযায়ী, প্রথমে এটি CBU (Completely Built Unit) হিসেবে আনা হবে, পরে স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা হতে পারে।
Suzuki e Vitara Price
ইংল্যান্ডে এই গাড়ির দাম 37799 GBP যা ভারতীয় মুদ্রায় 44 লক্ষের কাছাকাছি। ভারতে এই গাড়িটির সম্ভাব্য দাম 18 লক্ষ থেকে 25 লক্ষ হতে পারে ভারতীয় বাজারে ভ্যারিয়েন্ট অনুযায়ী। এটি মূলত Hyundai Creta EV, Tata Nexon EV ও MG ZS EV এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
উপসংহার
Suzuki e Vitara ইংল্যান্ডে লঞ্চ হওয়ার পর থেকেই SUV প্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আধুনিক প্রযুক্তি, শক্তিশালী ইঞ্জিন ও প্রিমিয়াম ডিজাইনের মিশেলে এটি খুব শীঘ্রই ভারতের বাজারেও বড় চমক দিতে চলেছে। অপেক্ষা এখন কেবল লঞ্চের তারিখ ঘোষণার, এই গাড়ি নিয়ে কোন মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।


