লঞ্চের আগেই POCO F7 ফোনের দাম ফাঁস! 7550mAh ব্যাটারি সমেত Snapdragon 8s Gen 4 চিপসেট দেশে ধামাকাদার পারফরমেন্স

POCO F7

ভারতের স্মার্টফোন বাজারে নতুন উত্তেজনা! জনপ্রিয় ব্র্যান্ড POCO তাদের আসন্ন POCO F7 ফোনটি লঞ্চের আগেই শিরোনামে উঠে এসেছে। কারণ, ফোনটির দাম, ব্যাটারি ও প্রসেসর সংক্রান্ত তথ্য ইতি মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ফোনে থাকছে Snapdragon চিপসেট ও বিশাল ব্যাটারি, যা পারফরমেন্স ও ব্যাকআপে একেবারে চমক দিতে চলেছে।

POCO F7 Price in India

সূত্রের খবর অনুযায়ী, F7 ফোনটির প্রারম্ভিক দাম ভারতে রাখা হতে পারে 32,999 টাকার আশেপাশে। যদিও এটি অফিসিয়ালি কনফার্ম হয়নি, তবে এই দামে এমন স্পেসিফিকেশন সত্যিই আকর্ষণীয়। ফোনটি একাধিক RAM ও Storage ভ্যারিয়েন্টে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

POCO F7 Battery

এই ফোনে ব্যবহার করা হয়েছে বিশাল 7550mAh ব্যাটারি, যা একবার চার্জে দারুণ ব্যাকআপ দিতে সক্ষম। এর সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং প্রযুক্তি যা মাত্র কয়েক মিনিটেই ফোনকে অনেকটা চার্জ করে দেবে। 90W বা তার বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট যা খুবই কম সময়ে 0 – 100% চার্জ পুরো হয়ে যাবে।

POCO F7 Performance

Snapdragon 8s Gen 4 চিপসেট এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ। এটি একটি নতুন প্রজন্মের প্রসেসর যা AI প্রসেসিং, গেমিং, মাল্টি টাস্কিং সব কিছুতেই দুর্দান্ত পারফরমেন্স দেবে। হাই এন্ড গেমিংয়ে ল্যাগহীন অভিজ্ঞতা, উন্নত GPU ও AI পারফরমেন্স, 5G কানেক্টিভিটি, যা যে কোন রকমের কাজ খিবি সহজেই করে ফেলতে পারবে।

POCO F7 Specs

ফোনে দেওয়া হতে পারে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট থাকবে 120Hz বা তার বেশি। ফোনের ডিজাইন হবে স্লিম ও মেটাল ফিনিশযুক্ত, যা দেখতে এবং হাতে নেওয়ার অভিজ্ঞতা দু’টোই উন্নত করবে।

POCO F7 Camera Features

ফোনে থাকতে পারে 64MP বা তার বেশি রেজোলিউশনের প্রাইমারি ক্যামেরা, সঙ্গে থাকবে আল্ট্রা ওয়াইড ও ম্যাক্রো সেন্সর। সামনে সেলফির জন্য থাকবে উন্নত ফ্রন্ট ক্যামেরা। 64MP+8MP+2MP ট্রিপল রিয়ার ক্যামেরা, 32MP ফ্রন্ট ক্যামেরা।

POCO F7 Launch Date in India

ভারতের বাজারে আগামী ২৪শে জুন ২০২৫ এই মোবাইল ফোন লঞ্চ করা হবে বিকেল ৫.৩০ এ। আর এই সময়ের জন্য সকল মানুষেরা অনেকটাই অপেক্ষা করে রয়েছেন। এবারে দেখার যে এত কিছু দিয়ে যদি এই দাম 30K এর মধ্যে রাখা হয় তাহলে তো আর কোন কথাই হবে না।

উপসংহার

POCO F7 এর দাম ও স্পেসিফিকেশন দেখে বোঝাই যাচ্ছে এটি মিড রেঞ্জে একটি ফ্ল্যাগশিপ কিলার হতে চলেছে। যারা গেমিং, লম্বা ব্যাটারি ব্যাকআপ ও প্রিমিয়াম ফিচার খুঁজছেন, তাদের জন্য এটি দারুণ একটি অপশন হতে পারে।

Scroll to Top