অন্যবদ্য 50MP ক্যামেরার সঙ্গে Oppo Reno 14 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হবে। 6200mAh ব্যাটারি ও 50W AIRVOOC ওয়্যারলেস চার্জিং

Oppo Reno 14 5G

Oppo এবার তাদের নতুন Oppo Reno 14 5G সিরিজের স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে। এই সিরিজে মিলছে অত্যাধুনিক প্রযুক্তি, স্টাইলিশ ডিজাইন ও প্রিমিয়াম ক্যামেরা সেটআপ। বিশেষ করে যারা মোবাইলে ফটোগ্রাফি ও ব্যাটারির পারফরম্যান্সে গুরুত্ব দেন, তাদের জন্য এই ফোন হতে চলেছে এক আদর্শ পছন্দ।

Oppo Reno 14 5G Specs

Reno 14 সিরিজে থাকছে আধুনিক, স্লিম ও প্রিমিয়াম ডিজাইন। ডিসপ্লে দিক থেকেও ফোনটি বেশ আকর্ষণীয়। 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ বা গেমিং সব ক্ষেত্রেই স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে।

Oppo Reno 14 5G Camera

অপ্পো রেনো ১৪ ৫জি সিরিজের মূল আকর্ষণ এর 50 মেগাপিক্সেল ক্যামেরা। কোম্পানি জানিয়েছে, এই ক্যামেরা দিয়ে অসাধারণ ডিটেল ও রঙের সঙ্গে ছবি তোলা যাবে, এমনকি লো লাইটেও। উন্নত AI ফিচার সহ পোর্ট্রেট মোড, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ফটোগ্রাফারদের জন্য এটি এক দারুণ বিকল্প হয়ে উঠতে পারে।

Oppo Reno 14 5G Battery & Charging

ব্যাটারি সেগমেন্টেও সিরিজ পিছিয়ে নেই। এতে থাকছে একটি বিশাল 6200mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করার সুযোগ দেবে। ফুল চার্জে একাধিক দিন পর্যন্ত ব্যাকআপ, গেমিং ও ভিডিও দেখার সময় অতিরিক্ত পাওয়ার। অপ্পোর নিজস্ব AIRVOOC প্রযুক্তি এই ফোনে যুক্ত হয়েছে, যার মাধ্যমে 50W Wireless ফাস্ট চার্জিং সুবিধা পাওয়া যাবে।

Oppo Reno 14 5G Performance

এই ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর, যা মিড রেঞ্জ ফোনের মধ্যে একেবারে টপ লেভেলের চিপসেট। সঙ্গে 12GB পর্যন্ত RAM, 512GB পর্যন্ত স্টোরেজ, ColorOS এর সর্বশেষ ভার্সনে চলবে ফোনটি, মাল্টিটাস্কিং ও হেভি অ্যাপ চালাতেও ফোনটি ল্যাগ করবে না।

Oppo Reno 14 5G Price & Launch

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ফোনের দাম শুরু হতে পারে 30K থেকে। তবে অফিসিয়াল লঞ্চে দাম সামান্য পরিবর্তন হতে পারে, ভারতে জুলাইয়ের প্রথম সপ্তাহে লঞ্চ সম্ভাব্য, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে পাওয়া যাবে।

উপসংহার

Oppo Reno 14 5G সিরিজটি তাদের জন্য এক আদর্শ অপশন, যারা ক্যামেরা, ব্যাটারি ও চার্জিং স্পিডে আপস করতে চান না। AIRVOOC প্রযুক্তি ও 50MP ক্যামেরা এর সবচেয়ে বড় হাইলাইট। আপনি যদি একটি পারফরম্যান্স ফোকাসড ও ফিচার প্যাকড ফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটি আপনার জন্য সেরা হতে পারে।

Scroll to Top