Maruti Suzuki Dzire ভারতের অন্যতম জনপ্রিয় সেডান গাড়ি, যা এবার আরও নতুন লুক ও উন্নত ফিচার নিয়ে হাজির হয়েছে। মধ্যবিত্তদের জন্য একদম পারফেক্ট পছন্দ হিসেবে এই গাড়ি আবারও বাজারে ঝড় তুলেছে। নতুন মডেলে যেমন স্টাইলের ছোঁয়া রয়েছে, তেমনি ফুয়েল এফিসিয়েন্সি ও কম মেইনটেন্যান্স খরচের জন্যও এটি অত্যন্ত জনপ্রিয়।
Maruti Suzuki Dzire এর স্পেসিফিকেশন
নতুন Dzire এ রয়েছে আধুনিক প্রযুক্তি ও ব্যবহার বান্ধব ফিচার, যা ড্রাইভিং অভিজ্ঞতা আরও উন্নত করে তোলে। 1.2L DualJet পেট্রোল ইঞ্জিন, 5 Speed Manual ও AMT (Auto Gear Shift). প্রায় 22 Kmpl পেট্রোল, CNG ভার্সনে প্রায় 31Kmpl. Front Wheel Drive (FWD), বুট স্পেস 378 লিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিমি, 7 inch SmartPlay Studio, Android Auto ও Apple CarPlay সাপোর্ট।
Maruti Suzuki Dzire ফিচার
গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতেই Suzuki Dzire 2025 এ যুক্ত করা হয়েছে একাধিক অত্যাধুনিক নিরাপত্তা ফিচার। Dual Front Airbags, ABS with EBD, ESP এবং Hill Hold Assist AMT ভ্যারিয়েন্টে, Reverse Parking Sensors, Rear Camera with Guidelines, ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কর, এই ফিচার গুলি গাড়িকে শুধু আরামদায়কই করে না, বরং নিরাপদ সফরও নিশ্চিত করে।
Maruti Suzuki Dzire পারফরম্যান্স
Maruti Dzire এর অন্যতম বড় প্লাস পয়েন্ট তার রিফাইন্ড ইঞ্জিন পারফরম্যান্স। K Series DualJet, 1.2L পেট্রোল, ম্যাক্স পাওয়ার 89 bhp @ 6000 rpm, ম্যাক্স টর্ক 113 Nm @ 4400 rpm, গিয়ারবক্স 5 Speed Manual ও AMT. CNG ভ্যারিয়েন্টেও মিলছে সেম পারফরম্যান্স, যা দৈনন্দিন চলাচলের জন্য যথেষ্ট উপযোগী, Dzire এর ইঞ্জিন কম শব্দ করে, স্মুদ ড্রাইভ দেয়, আর একই সঙ্গে অসাধারণ মাইলেজ নিশ্চিত করে।
Maruti Dzire দাম কত?
Dzire বাজারে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে, যার দাম মধ্যবিত্তের আয়ত্তে রয়েছে। পেট্রোল ভ্যারিয়েন্ট শুরু 6.57 লক্ষ, পেট্রোল AMT ভ্যারিয়েন্ট 7.90 লক্ষ পর্যন্ত, CNG ভ্যারিয়েন্ট শুরু 8.50 লক্ষ, এই দামে এমন ফিচার ও মাইলেজ পাওয়া সত্যিই দুর্দান্ত।
নতুন রূপে TVS Apache RTR 310 স্পোর্টস বাইক লঞ্চ হল। আকর্ষণীয় ফিচারের সঙ্গে দুর্দান্ত আপডেট
উপসংহার
যাঁরা মধ্যবিত্ত বাজেটে একটি সেডান খুঁজছেন, তাঁদের জন্য Maruti Suzuki Dzire নিঃসন্দেহে একটি আদর্শ নির্বাচন। লুক, পারফরম্যান্স, মাইলেজ ও নিরাপত্তার দিক থেকে এই গাড়ি চমৎকার ব্যালান্স তৈরি করেছে। ডেইলি ইউজ থেকে শুরু করে লং ড্রাইভ সব ক্ষেত্রেই Dzire তৈরি করেছে নিজের জায়গা।


