ভারতে লঞ্চ হল POCO F7 5G স্মার্টফোন। 7550mAh ব্যাটারি, Snapdragon 8s Gen 4 চিপসেটের সঙ্গে কত দামে পাওয়া যাবে?

POCO F7 5G

ভারতীয় বাজারে অবশেষে লঞ্চ হয়ে গেল POCO F7 5G স্মার্টফোন। এই ফোনটি বাজারে নিয়ে এসেছে অসাধারণ স্পেসিফিকেশন বিশাল ব্যাটারি, সর্বশেষ পাওয়ারফুল চিপসেট এবং দুর্দান্ত ডিসপ্লে। আধুনিক ফিচারে ভরপুর এই ফোনটি গেমার থেকে কন্টেন্ট ক্রিয়েটর সব ধরনের ব্যবহার কারীর জন্য উপযুক্ত।

POCO F7 5G Huge Battery

পোকো এফ৭ এর অন্যতম হাইলাইট হল এর 7550mAh ব্যাটারি। একবার চার্জে একাধিক কাজ অনায়াসে করা যাবে, এমনকি গেমিং কিংবা ভিডিও স্ট্রিমিংও। এই পরিমাণ বড় ব্যাটারি দিয়ে পুরো দিন অনায়াসে চলবে, 90W ফাস্ট চার্জিং প্রযুক্তি, যা মাত্র 20 – 25 মিনিটে ফোন ফুল চার্জ করতে পারে, এই ক্যাটাগরির ফোনে এত বড় ব্যাটারি সত্যিই বিরল।

POCO F7 5G Performance

নতুন POCO F7 ফোনে রয়েছে Snapdragon 8s Gen 4 প্রসেসর, যা Qualcomm এর একদম নতুন লাইনআপ থেকে এসেছে। এর ফলে ফোনের গতি, মাল্টিটাস্কিং এবং গেমিং পারফরমেন্স অত্যন্ত স্মুথ। Adreno GPU সাপোর্টের কারণে হাই গ্রাফিক্স গেমও অনায়াসে চলে, LPDDR5X RAM ও UFS 4.0 স্টোরেজ টেকনোলজি থাকায় ল্যাগ ফ্রি এক্সপেরিয়েন্স।

POCO F7 5G Features

এই ফোনে রয়েছে একটি 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz. ফলে স্ক্রলিং, ভিডিও দেখা কিংবা গেম খেলার সময় অভিজ্ঞতা হয় আরও স্মুথ, HDR10+ এবং Dolby Vision সাপোর্ট, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট গরিলা গ্লাস প্রোটেকশন, ফোনটির ডিজাইনও বেশ প্রিমিয়াম, স্লিম ও হ্যান্ড ফ্রেন্ডলি।

POCO F7 5G Camera

ফোনটির পিছনে রয়েছে 64MP + 13MP ডুয়াল ক্যামেরা সেটআপ, এবং সামনে রয়েছে 32MP সেলফি ক্যামেরা। এতে 8K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও রয়েছে। AI ফিচার যুক্ত ক্যামেরা, নাইট মোড, পোর্ট্রেট মোড, স্টেরিও স্পিকার ও Hi Res অডিও সাপোর্ট।

POCO F7 5G Launch Price in India

ভারতে এর প্রারম্ভিক দাম শুরু হয়েছে 30000 থেকে ও 12GB RAM + 256GB Storage ভ্যারিয়েন্টের দাম সব থেকে বেশি হতে পারে। ফোনটি পাওয়া যাবে Flipkart ও POCO এর অফিশিয়াল ওয়েবসাইটে। ম্যাট ব্ল্যাক, গ্লোসি ব্লু, ক্রিস্টাল হোয়াইট।

উপসংহার

POCO F7 5G সত্যিই একটি অল রাউন্ডার স্মার্টফোন। এই দামে এমন শক্তিশালী ব্যাটারি, প্রিমিয়াম ডিজাইন এবং নতুন জেনারেশনের চিপসেট পাওয়া খুবই দুর্লভ। যারা লং ব্যাটারি লাইফ ও ফাস্ট পারফরমেন্স খুঁজছেন, তাদের জন্য এটি একটি পারফেক্ট চয়েস।

Scroll to Top