Samsung তার পরবর্তী ফ্ল্যাগশিপ Samsung Galaxy S25 FE (Fan Edition) ভার্সন বাজারে আনতে চলেছে এবং তার আগেই Galaxy S25 FE 5G মডেলের ছবি ও স্পেসিফিকেশন ফাস হয়ে গেল। এই ফোনে পাওয়া যাবে শক্তিশালী ক্যামেরা সেটআপ, উন্নত পারফরমেন্স এবং আধুনিক ডিজাইন। চলুন দেখে নিই এই ফোনে কী কী পাওয়া যেতে পারে।
Samsung Galaxy S25 FE 5G Specifications
Samsung সব সময় তার ডিসপ্লে নিয়ে প্রশংসিত, আর এই মডেলেও তার ব্যতিক্রম হবে না। ফোনটিতে থাকতে পারে একটি 6.5 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাতলা বেজেল ও ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, Gorilla Glass সুরক্ষা, প্রিমিয়াম গ্লাস ও মেটাল ফিনিশ ডিজাইন, এই ফোনটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি দৈনন্দিন ব্যবহারে আরামদায়ক হবে।
Samsung Galaxy S25 FE Camera Rumors & Battery
এর মূল আকর্ষণ হতে চলেছে এর ক্যামেরা। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হবে 50MP প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 8MP টেলিফটো ক্যামেরা, ফোনটিতে নাইট মোড, 4K ভিডিও রেকর্ডিং ও AI ক্যামেরা ফিচারও যুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে। সেলফির জন্য থাকছে 12MP ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy S25 FE তে মনে কড়া হচ্ছে 4500mAh ব্যাটারি থাকতে পারে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। USB Type C চার্জিং পোর্ট ছাড়াও ফোনটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।
Samsung Galaxy S25 FE Performance
পারফরমেন্সের দিক থেকেও এই ফোন হবে দুর্দান্ত। Galaxy S25 FE 5G মডেলে Samsung নিজস্ব Exynos বা Snapdragon 8 Gen সিরিজের প্রসেসর ব্যবহার করতে পারে অঞ্চলভেদে। 12GB RAM, 128GB ও 256GB স্টোরেজ অপশন, One UI 7 সহ Android 15 অপারেটিং সিস্টেম, ফোনটি গেমিং, মাল্টিটাস্কিং ও হেভি অ্যাপ ব্যবহারের জন্য প্রস্তুত হবে।
Samsung Galaxy S25 FE Price
Samsung এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি, তবে গুজব অনুযায়ী, এই ফোনটির দাম ভারতে 50000 টাকা থেকে শুরু হতে পারে। আর পুরনো ফোন এক্সচেঞ্জ করে বা কোন ব্যাংক অফারের মাধ্যমে বা কোন ক্রেডিট কার্ড থাকলে এই মোবাইল ফোন অনেকটাই কম দামে পেয়ে যেতে পারেন গ্রাহকেরা।
Samsung S25 FE Release Date
ফোনটি 2025 সালের আগস্ট বা সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে। 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, Amoled Display, 120Hz Refresh Rate, 4500 mAh ব্যাটারি ও ফাস্ট চার্জিং, Android 15 ও One UI 7 এর সঙ্গে যারা নতুন মোবাইল ফোন চাইছেন তারা এই জন্য অপেক্ষা করতেই পারেন।
উপসংহার
এই ফোনটি যারা মিড রেঞ্জ বাজেটে ফ্ল্যাগশিপ ফিচার চান, তাদের জন্য দারুণ পছন্দ হতে পারে। আপনি যদি Samsung প্রেমী হন, তবে এই Samsung Galaxy S25 FE মডেলটি অবশ্যই নজরে রাখুন।


