নতুন Vivo T4R 5G স্মার্টফোন লঞ্চ হবে Flipkart এ। 50MP Sony IMX882 ক্যামেরার সঙ্গে IP69 রেটিং থাকতে চলেছে

Vivo T4R 5G

Flipkart এ এক্সক্লুসিভ ভাবে লঞ্চ হতে চলেছে Vivo T4R 5G স্মার্টফোন। দুর্দান্ত ডিজাইন ও টেকনোলজির সংমিশ্রণে এই ফোনে থাকছে Sony ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং IP69 রেটিং সহ জল ও ধুলো প্রতিরোধ ক্ষমতা। যারা বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিচারের ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ।

Vivo T4R 5G স্পেসিফিকেশন

6.72 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, MediaTek Dimensity 7400 প্রসেসর, 8GB / 12GB RAM ও 128GB / 256GB স্টোরেজ, Android 14 ভিত্তিক Funtouch OS. কম বাজেটে এই রকমের ফিচার দেওয়ার ফলে অনেকেই এই ফোনটিকে হিট মনে করছেন।

Vivo T4R 5G ফিচার ও ডিজাইন

Vivo T4R মোবাইল ফোনেতে রয়েছে অত্যাধুনিক ডিজাইন ও মজবুত বডি কনস্ট্রাকশন। ফোনটি IP69 রেটিং সহ জল ও ধুলো প্রতিরোধে সক্ষম। এছাড়া এতে রয়েছে – ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, 5G কানেক্টিভিটি সহ উন্নত নেটওয়ার্ক সাপোর্ট, গ্লাস ব্যাক ডিজাইন, ম্যাট ফিনিশ।

ক্যামেরা ডিটেলস

ফটোগ্রাফি প্রেমীদের জন্য রয়েছে Sony IMX882 প্রাইমারি সেন্সর। এতে AI ফিচার সহ দুর্দান্ত নাইট মোড ও HDR সাপোর্ট পাওয়া যাবে। 50MP (Sony IMX882) + 2MP ডেপ্থ সেন্সর, 16MP সেলফি ক্যামেরা, ভিডিও রেকর্ডিং এ 4K@30fps সাপোর্ট।

ব্যাটারি ও চার্জিং

দীর্ঘক্ষণ ব্যাবহারের জন্য ফোনটিতে থাকছে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ ও দ্রুত চার্জিং সুবিধা, 5000mAh, 44W ফাস্ট চার্জিং, USB Type C চার্জিং পোর্ট। এর ফলে কম সময়ে তাড়াতাড়ি ব্যাটারি চার্জ হয়ে যাবে।

ফাঁস হল Vivo V60 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন লঞ্চ ডেট। 24GB RAM এর সঙ্গে 50MP OIS AI ক্যামেরা

Vivo T4R 5G দাম

T4R 5G স্মার্টফোনটি Flipkart এ এক্সক্লুসিভলি লঞ্চ হবে। প্রাথমিকভাবে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। 8GB + 128GB – 17,999, 12GB + 256GB – 19,999, শুধুমাত্র Flipkart ও Vivo ই-স্টোরে বিক্রি শুরু হবে আগামী ২৪শে জুলাইয়ের পর থেকে।

Scroll to Top