নতুন Maruti Suzuki e Vitara EV গাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। ফিচার , মাইলেজ ও দাম কত হতে চলেছে?

Maruti Suzuki e Vitara

Maruti অবশেষে ভারতীয় ইভি বাজারে তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক Maruti Suzuki e Vitara লঞ্চ করতে চলেছে। 2025 সালে গাড়িটির লঞ্চের কথা শোনা যাচ্ছে, যা TATA, Mahindra এবং MG-র মতো সংস্থা গুলির প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। এই গাড়িটি আধুনিক প্রযুক্তি, দারুণ রেঞ্জ ও আকর্ষণীয় ডিজাইন সহ বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে।

Maruti Suzuki e Vitara এর স্পেসিফিকেশন

Maruti e Vitara তে এমন কিছু গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক – 50 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি, 500 কিমি একবার ফুল চার্জে, Fast Charging সাপোর্ট 0 – 80% মাত্র 50 মিনিটে, Toyota এর 27PL প্ল্যাটফর্ম ব্যবহার, C segment SUV ক্যাটাগরিতে আসবে।

Maruti Suzuki e Vitara ফিচার

গাড়িটিতে আধুনিক প্রযুক্তি এবং প্রিমিয়াম ফিচার যুক্ত থাকবে – 12.3 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, Wireless Android Auto এবং Apple Car Play, Digital Instrument Cluster, 360 ডিগ্রি ক্যামেরা, Ambient Lighting এবং Ventilated Seats, Over The Air (OTA) আপডেট সাপোর্ট।

নিরাপত্তা ফিচার

নিরাপত্তার দিক থেকে e Vitara EV হবে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন – 6 এয়ারব্যাগ, ADAS Level 2 সিস্টেম, Electronic Stability Control (ESC), Hill Hold Assist ও Hill Descent Control, ISOFIX চাইল্ড মাউন্ট, TPMS (Tyre Pressure Monitoring System).

ব্যাটারি ও মাইলেজ

এই গাড়ির ব্যাটারি পারফরম্যান্স বেশ উন্নত – 50 kWh ব্যাটারি প্যাক, ARAI রেঞ্জ 500 কিমি রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জ প্রায় 420 কিমি, Fast ও Slow, দুই ধরনের চার্জিং সুবিধা, Regenerative Braking সাপোর্ট।

Maruti Suzuki e Vitara পারফরম্যান্স

e Vitara EV একটি সিঙ্গেল মোটর কনফিগারেশনে আসতে পারে – Permanent Magnet Synchronous Motor, Max Power 130 bhp, Max Torque 250 Nm, 0 – 100 কিমি/ঘণ্টা প্রায় 9 সেকেন্ডে পৌঁছে যাবে, Drive Modes Eco, Normal, Sport.

Maruti Suzuki e Vitara দাম

এই ইলেকট্রিক SUV এর দাম হতে পারে টাটা Nexon EV এর থেকে একটু বেশি 22 লক্ষ থেকে 27 লক্ষ পর্যন্ত যেতে পারে, লঞ্চ টাইমলাইন 2025 সালের প্রথমার্ধে লঞ্চ সম্ভাব্য। এইবারে দেখার অপেক্ষা যে কত দাএ আসলে এই গাড়ি লঞ্চ হয়।

মধ্যবিত্তের বাজেটে Maruti Suzuki Dzire গাড়ি মিলছে। নতুন লুক, ফিচার ও মাইলেজে গ্রাহকদের খুশি করছে

উপসংহার

Maruti Suzuki e Vitara EV ভারতের ইভি মার্কেটে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। রেঞ্জ, প্রযুক্তি ও প্রিমিয়াম ফিচারের কারণে এটি টাটা Nexon EV Max এবং MG ZS EV-র শক্ত প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। মধ্যবিত্ত ও প্রিমিয়াম গ্রাহকদের লক্ষ্য করেই এই গাড়ি ডিজাইন করা হয়েছে।

Scroll to Top