Vivo খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold 5. আগের মডেল গুলোর সাফল্যের পর এবার আরও উন্নত ফিচার, দুর্দান্ত Zeiss ক্যামেরা টেকনোলজি এবং বড় ব্যাটারি সহ হাজির হচ্ছে এই প্রিমিয়াম স্মার্টফোন। যারা ফোল্ডেবল ফোনে উন্নত ক্যামেরা এবং লং লাস্টিং ব্যাটারি খুঁজছেন, তাদের জন্য এই ফোন হতে চলেছে একটি আদর্শ পছন্দ।
Vivo X Fold 5 Camera
এই ফোল্ডেবল স্মার্টফোনের মূল আকর্ষণ হল এর শক্তিশালী Zeiss ব্র্যান্ডেড ক্যামেরা সেটআপ। 50MP প্রাইমারি সেন্সর Zeiss অপটিমাইজড লেন্স সহ, 48MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 12MP পেরিস্কোপ জুম ক্যামেরা, 5X অপটিকাল জুম, এই ক্যামেরার মাধ্যমে পাওয়া যাবে প্রিমিয়াম লেভেলের ফটোগ্রাফি ও 4K ভিডিও রেকর্ডিং এক্সপেরিয়েন্স।
Vivo X Fold 5 Battery & Charging
এই ফোল্ডেবল ফোনে থাকছে একটি বিশাল 6000mAh ব্যাটারি, যা একটি ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে বিরল। 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, লো পাওয়ার মোড ও AI ব্যাটারি অপ্টিমাইজেশন, এর ফলে একবার চার্জ দিলে গোটা দিন অনায়াসে ব্যবহার করা যাবে। Vivo X Fold 5 এ ব্যবহার করা হয়েছে উন্নত AMOLED ফোল্ডেবল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz. ফোনটি থাকবে আল্ট্রা স্লিম বডি এবং নতুন হিঞ্জ মেকানিজমের সঙ্গে, যা ফোনকে আরও টেক সই এবং ফ্লেক্সিবল করে তোলে।
Vivo X Fold 5 Performance
এই ফোনে ব্যবহার করা হতে পারে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট, যা বর্তমানে বাজারের অন্যতম শক্তিশালী প্রসেসর। 12GB – 16GB RAM, 256GB, 512GB, 1TB ইন্টারনাল স্টোরেজ, এতে যে কোনও কাজ হবে ঝকঝকে ফাস্ট গেমিং, মাল্টি টাস্কিং, কিংবা ভিডিও এডিটিং।
Vivo X Fold 5 Features
Android 14 বেসড Funtouch OS, ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার ও Dolby Atmos সাপোর্ট, 5G, Wi-Fi 7, Bluetooth 5.4 কানেক্টিভিটি, এই সমস্ত ফিচার ফোনটিকে আরও প্রিমিয়াম ও ফিউচার রেডি করে তোলে।
Vivo X Fold 5 Price & Launch Date in India
জানা যাচ্ছে X Fold 5 ভারতে জুলাই 2025 এর শুরুতেই লঞ্চ হতে পারে। দাম হতে পারে প্রায় 1.25 লক্ষ টাকার আশেপাশে। যদিও অফিসিয়াল ঘোষণা এখনও বাকি, তবে Vivo র আগ্রহ দেখে মনে হচ্ছে তারা এই ফোনটি ভারতে দ্রুত আনতে বদ্ধপরিকর।
উপসংহার
Vivo X Fold 5 ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে এক অনন্য মডেল, যেখানে প্রিমিয়াম ডিজাইন, জার্মান Zeiss ক্যামেরা প্রযুক্তি এবং বিশাল ব্যাটারির সংমিশ্রণ দেখা যাবে। ভারতে এই ফোনের আগমন আগ্রহী ক্রেতাদের জন্য নিঃসন্দেহে একটি বড় খবর।


