বাজারে অবশেষে আত্মপ্রকাশ করলো Vivo Y400 Pro 5G স্মার্টফোন। যারা কম বাজেটে প্রিমিয়াম ফিচার খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে এক আদর্শ অপশন। শক্তিশালী ক্যামেরা, বিশাল ব্যাটারি, এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টোরেজ সব এক সঙ্গে পাওয়া যাচ্ছে এই ফোনে।
Vivo Y400 Pro 5G Camera
এই ফোনের ক্যামেরা প্রথম ও শেষ কথা! তাই এই ফোনে দেওয়া হয়েছে 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর, যা আলোক স্বল্পতায়ও ভালো পারফরম্যান্স দেয়। ক্যামেরা বিশেষভাবে অপ্টিমাইজড যাতে স্মার্টফোন ফটোগ্রাফির অভিজ্ঞতা উন্নত হয়। 8MP Ultra wide + 2MP Macro, 16MP AI সেলফি সেন্সর, এই ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ডিংও সম্ভব যা মিড রেঞ্জ সেগমেন্টে বিরল।
Vivo Y400 Pro 5G Performance
এই ফোনে রয়েছে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB/12GB র্যামের অপশন। প্রসেসর হিসেবে থাকছে Mediatek Dimensity 7300 4nm চিপসেট, যা 5G নেটওয়ার্ককে সাপোর্ট করে এবং স্মুথ গেমিং ও মাল্টিটাস্কিংয়ের সুবিধা দেয়। Storage UFS 2.2, Funtouch OS 14 যা Android 14 ভিত্তিক।
Vivo Y400 Pro 5G Battery & Charging
ব্যাটারি লাইফ নিয়ে যারা চিন্তিত থাকেন, তাদের জন্য এই ফোনে রয়েছে 5500mAh বিশাল ব্যাটারি, যা সহজে একদিনের বেশি ব্যাকআপ দেয়। 90W ফাস্ট চার্জিং, টাইপ C পোর্ট সহ ফাস্ট চার্জার ইন বক্সেই, মাত্র 30 মিনিটে 60% চার্জ হয়ে যায়, যা দৈনন্দিন ব্যবহারে দারুন সহায়ক।
Vivo Y400 Pro 5G Features
6.72 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে থাকায় ফোনটি ভিডিও দেখা কিংবা গেম খেলার জন্য উপযুক্ত। সুরক্ষার জনি Panda Glass প্রটেকশন, ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল সঙ্গে Midnight Blue, Crystal White, Jade Green কালার অপশনে পাওয়া যাচ্ছে।
Vivo Y400 Pro 5G Price
এর প্রারম্ভিক দাম রাখা হয়েছে 24,999 থেকে শুরু করে, যা এর ফিচার অনুযায়ী যথেষ্ট প্রতিযোগিতা মূলক, এই ফোনটি দেশের সব অনলাইন ও অফলাইন রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে, যদি আপনি একটি অল রাউন্ডার স্মার্টফোন খুঁজে থাকেন, তবে Vivo Y400 Pro 5G হতে পারে আপনার জন্য সেরা পছন্দ।


